তোমরা কি তাকে অস্বীকার করবে যিনি দুই দিনে যমীন সৃষ্টি করেছেন?
৪১:৯ এখানে আল্লাহ তা‘আলা জমিনকে দুদিনে সৃষ্টি করার কথা উল্লেখ করেছেন অথচ অন্যান্য জায়গায় বলা হয়েছে আকাশ-জমিন ছয় দিনে সৃষ্টি করা হয়েছে। কিন্তু কেন?
1 Answers
আল্লাহ তা‘আলা জমিনকে দুই দিনে সৃষ্টি করার কথা উল্লেখ করেছেন অথচ অন্যান্য জায়গায় বলা হয়েছে আকাশ-জমিন ছয় দিনে সৃষ্টি করা হয়েছে।
আল্লাহ তা‘আলা অন্যান্য আয়াতগুলোতে আকাশ-জমিন সৃষ্টি করার কথা একত্রে ছয় দিনে বলা হয়েছে আর এগুলোর পৃথক পৃথক বর্ণনা দেয়া হয়েছে। এখান থেকে জানা গেল যে, প্রথমে জমিনকে সৃষ্টি করা হয়েছে। ইমারত নির্মাণ করারও পদ্ধতি এটাই যে, প্রথমে ভিত্তি ও নীচের অংশ নির্মাণ করা হয়। তারপর উপরের অংশ ও ছাদ নির্মাণ করা হয়। আল্লাহ তা‘আলার বাণী : “তিনি সেই স্বত্ত্বা যিনি পৃথিবীতে যা কিছূ আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন; অতঃপর তিনি আকাশের প্রতি মনোনিবেশ করেন, এবং সেগুলোকে সপ্ত আকাশে সুবিন্যস্ত করেন। আর তিনি সর্ব বিষয়ে মহাজ্ঞানী।” (সূরা বাকারাহ্ ২ : ২৯)
আর আকাশ ও জমিন সৃষ্টির বিষয়ে, আল্লাহ তা‘আলা বললেন, তিনি দুই দিনে পৃথিবী সৃষ্টি করেছেন। অতঃপর তিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন। অতঃপর সেটার ছাদকে উচ্চ ও সুবিন্যস্ত করেছেন দুই দিনে। এরপর তিনি এতে পানি এবং তৃণভূমি ছড়িয়ে দিয়েছেন। এতে তিনি সৃষ্টি করেছেন পাহাড়-পর্বতসহ বিভিন্ন প্রাণহীন পদার্থ। এগুলো তিনি দু’ দিনে সৃষ্টি করেছেন যা সূরা না-যি‘আ-ত-এর আয়াত এর সঠিক অর্থ। আল্লাহ তা‘আলা পৃথিবী এবং ওর মধ্যস্থিত সকল কিছু সৃষ্টি করেছেন চারদিনে আর আকাশসমূহ সৃষ্টি করেছেন দু’ দিনে। এ মোট ছয়দিন। এভাবেই আল্লাহ তা‘আলা আকাশ-জমিন ও এগুলোর মধ্যবর্তী যা রয়েছে সকল কিছুর সৃষ্টি সমাপ্ত করেন। (সহীহ বুখারী, অত্র সূরার তাফসীর)
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy