1 Answers
ইবনে উমার (রাঃ) থেকে বর্ণিতঃ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদা বললেনঃ গাছ-গাছালির মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না। আর তা মুসলিমের উদাহরণ।
তোমরা আমাকে বল, সেটি কী গাছ?
রাবী বলেন, তখন লোকেরা জঙ্গলের বিভিন্ন গাছ-গাছালির নাম ধারনা করতে লাগল।
আবদুল্লাহ (রাঃ) বলেন, আমার ধারনা হল, সেটা হবে খেজুর গাছ। কিন্তু আমি (ছোট থাকার কারণে) তা বলতে লজ্জা পাচ্ছিলাম।
অতঃপর সাহাবীগণ (রাঃ) বললেন, হে আল্লাহর রাসূল! আপনি আমাদের বলে দিন সেটি কী গাছ?
তিনি বললেনঃ ‘তা হচ্ছে খেজুর গাছ।’
(সহিহ বুখারীঃ ৬২ আধুনিক প্রকাশনীঃ ৬০, ইসলামী ফাউন্ডেশনঃ ৬০ হাদিসের মান: সহিহ)।
1646 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy