নতুন বিয়ে করছি তাই সবার কাছে একটা পরামর্শ চাই?

আমার স্ত্রীর মেন্স হয়েছে ১২ তারিখে,, তো আমি নতুন বিয়ে করছি আজকে প্রথম সেক্স করছি, এখন ফেমিকন কোথ থেকে শুরু করতে হবে?? প্লিজ অভিজ্ঞ ভাইয়েরা উত্তর দিবেন

1709 views

1 Answers

ধন্যবাদ প্রশ্ন করার জন্য।আসলে ফেমিকন পিল গুলো মাসিক চলাকালীন সময়েই খাওয়া শুরু করতে হয়। এই পিল মিলনের পর খাওয়া শুরু করলে প্রেগন্যান্সি রোধ করা সম্ভব হয় না।   যেহেতু ওনার মাসিক ১২ তারিখে হয়েছে আর মিলন করেছেন আজকে সেক্ষেত্রে এই সময়ে ফেমিকন পিল কাজে দিবে না।তাই ওনাকে ইমার্জেন্সি পিল খাওয়াতে পারেন। মিলনের সঠিক সময় হতে নির্ধারিত পিলটি চিকিৎসক এর পরামর্শে সেবন করান তাহলেই প্রেগন্যান্সি সম্ভাবনা থাকবে না।

যদি পরবর্তীতে  জন্মবিরতিকরণ  করতে চান তাহলে অবশ্যই ফেমিকন পিল ( স্বল্পমেয়াদী পিল গুলোর মধ্যে)   মাসিকের ২য় থেকে ৫তম দিনের মধ্যে যেকোন দিন থেকেই ফেমিকন পিলের পাতার প্রথম চিহ্ন থেকে খাওয়া শুরু করাবেন, এবং নিয়মিতভাবে ২১ দিন খাওয়াতে হবে এর পর খয়েরী পিল গুলো খেতে বলবেন।এই পিল গুলো সম্পর্কে বিস্তারিত জানতে, বিস্ময়ে প্রশ্ন করুন বা ইউনিয়ন স্বাস্থ্য  সেবা ক্লিনিক কেন্দ্রে যাবেন সেখানে স্বাস্থ্যকর্মির কাছ থেকে জেনে নিবেন। আশা করি বুঝতে পারছেন।

1709 views Answered

Related Questions

Next steps