5 Answers

আমাদের দেশে এরকম আরো বেশকিছু প্রশ্ন সাধারণ মুসলমানদের বিভ্রান্তিতে ফেলে দেয়.... প্রিয় ভাই প্রথমত, আল্লাহ মোটেও এতগুলো ধর্ম দেননি। আদম আঃ থেকে শুরু করে মুহাম্মাদ সঃ পর্যন্ত আল্লাহ মানুষকে একটাই ধর্ম দিয়েছেন—ইসলাম; যার অর্থ আল্লাহ এর সন্তুষ্টির কাছে আমাদের আত্মসমর্পণ। মানুষই হয় নিজেরা নিজেদের সুবিধার্থে নতুন ধর্ম সৃষ্টি করেছে, নয়তো আদি ধর্মগ্রন্থগুলো বিকৃত করে ধর্ম বিকৃত করেছে। ধর্মগুলোর নাম দেখলেই আপনি বুঝতে পারবেন যে সেই ধর্মগুলো আসলে মানুষের বানানো। জুডায়িজম (ইহুদি) ধর্মের নাম এসেছে জুডা নামের একটি গোত্র থেকে। খ্রিষ্টানরা নাম নিয়েছে ‘খ্রিষ্ট’ থেকে। বাইবেলের কোথাও আপনি এই নামগুলো খুঁজে পাবেন না। হিন্দু ধর্মের নাম এসেছে সিন্ধু নদের প্রাচীন ফার্সী ‘হিন্দাস’ থেকে। ইসলাম একমাত্র ধর্ম যার নাম সেই ধর্মের মূলগ্রন্থে সৃষ্টিকর্তা নিজেই বলে দিয়েছেন। বাকি সব ধর্মের নাম মানুষের দেওয়া। তাওরাত, ইনজিল, যবুর, কুরআন—সব ধর্মগ্রন্থ একটাই ধর্ম প্রচার করে গেছে—ইসলাম। -(( শরীফুল ইসলাম রাজু)) সরোবর...

2251 views Answered

স্রষ্টা একজনি হয়। আর একাধিক ধর্ম গুলো কালের বিবকর্তনে মানুষদের সৃষ্ট। অথ্যাৎ কিছু মানুষ তাদের কল্পনা থেকেয় তাদের ধর্ম সৃষ্টি করে নিয়েছে। অনেকে আবার সংস্কৃতিকে ধর্মের রূপ দিয়ে দিয়েছে।

2251 views Answered

স্রষ্টা যেমন একজন, তেমনি তার দেওয়া ধর্মও একটিই। কিন্তু যুগে যুগে মানুষ স্রষ্টার দেওয়া গ্রন্থাবলীর শিক্ষা অস্বীকার করে নিজেদের খেয়াল খুশিমতো সেগুলো পরিবর্তন করেছে। ব্যাক্তি ও জাতীগত স্বার্থে বিভক্ত হয়েছে। স্রষ্টার দেওয়া নিয়মনীতি পাল্টে নিজেদের বুদ্ধি প্রয়োগ করে নতুন নতুন ধর্ম, গোত্র, ও জাতপাতের ভেদাভেদ তৈরী করেছে। 

2251 views Answered

ধর্ম মানুষের মাধ্যমেই ছড়ায়, বিকৃত হয়। স্রষ্টা শুরুতে নিশ্চয়ই একটাই ধর্ম রেখেছিলেন। সেটা এখন বিকৃত হয়ে যাচ্ছে। এর প্রমাণ আপনি দেখতে পাবেন বিভিন্ন ধর্মের মধ্যকার সাদৃশ্য থেকে। ইসলামের সাথে ইহুদি এবং খ্রিষ্টান ধর্মের মিল রয়েছে। আবার হিন্দু এবং বৌদ্ধ ধর্মেরও বেশ মিল। আসল ধর্ম কোনটা সেটা আমরা কেউ জানি না। সবার কাছে সবার ধর্ম শ্রেষ্ঠ। কিন্তু যদি যুক্তি দিয়েই আপনি বিচার করেন তাহলে দেখবেন ইসলাম ধর্মেরই বিকৃত রূপ ইহুদি এবং খ্রিষ্টান। আর প্রকৃতপক্ষে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের কোনো ভিত্তি নেই। তাহলে বুঝেন আসল ধর্ম কোনটা।

2251 views Answered

স্রষ্টা একজন আর তিনি হলেন মহান আল্লাহ তায়ালা। আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ সর্ম্পকে ধারনা পাই। ১। হিন্দু ধর্মগ্রন্থে । হিন্দু ধর্ম বহু ইশ্বরের বিশ্বাসী একটি ধর্ম। কিন্তু আপনি যদি তাদের ধর্মগ্রান্থ পড়ে দেখেন তাহলেই বুঝতে পারবেন। যেমন: "একম ইভাদ্বিতীয়াম" অর্থ তিনি এক,২য় ছাড়া। (উপনিষদ ৬:২:১) । "তার মত কিছুই নেই" (উপনিষদ অধ্যায় ৪:১৯) এই কথাগুলো সূরা ইখলাসেও বলা আছে। আয়াদ ১-৪। আয়ুর্বেদ ৩২:৩ বলা আছে "তার কোন প্রতিরূপ বা প্রতিমা নেই।" আয়ুর্বেদ এ ৪০:৯ অনুচ্ছেদে বলা আছে "তারাই অন্ধকারে পড়ে আছে যারা প্রাকৃতিক বস্তুর উপাসানা করে যেমন:বায়ু, পানি, প্রতিমা ইত্যাদি।" এভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে প্রমান করা যায় যে সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই। যা পুরোপুরি আল্লাহ তায়ালার সাথে মিলে যায়। আর আল্লহ তায়ালার প্রেরিত ধর্ম হলো ইসলাম। তাই বলা যায় ইসলামই একমাত্র স্রাষ্টা প্রেরিত ধর্ম ও জীবন বিধান। [দ্র: আমার বাটন মোবাইলে আর লেখা যায় না বিধায় অনন্যা ধর্মের গ্রান্থ থেকে কিছু বলতে পারলাম না।]

2251 views Answered

Related Questions

Next steps