পল্লী বিদ্যুতের মিটার সরানোর জন্য জরিমানা সমস্যার সমাধান চাই?
আমার আগে পুরাতন টিনের ঘর ছিল। তো ওই ঘর ভেঙ্গে নতুন ঘর তুলেছি। আগের ঘর ভাঙ্গার সময় বেরার যে অংশে মিটার ছিল ওই বেড়াটা খুলে এক পাশে রেখে দিয়েছিলাম। নতুন ঘর তোলার পর ঘরের বেরার সব পাশেই নতুন হয়ে গিয়েছে। এখন সমস্যা হল যে পল্লী বিদ্যুতের মিটার রিডার এসে মিটার চেক করার সময় মিটারের বেড়া আলাদা নিচে নামানো দেখে বলতেছে যে এটার জরিমানা হবে আর ওই মিটার ঘরের নতুন বেড়াই কিভাবে সেট করবো? কিসের জরিমানা হবে আর কিভাবে কি কিছুই বুঝতে পারছি না? সমাধান চাই...
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য।
আসলে এখানে জরিমানার কিছু নাই।যদি আপনার ঘর টি আগের যায়াগায় থাকে। শুধু পুরাতন বেরা পরিবর্তনে কোন জরিমানা হয় না।যিনি মিটার রিডিং নিতে এসেছে ওনার টাকা খাওয়ার ধান্দা।
যাইহোক যদি আপনি এক জায়াগা থেকে অন্য যায়গায় মিটার সরিয়ে নিয়ে যান তাহলে ভাবা যেতো জরিমানার কথা কিন্তু একই স্থানে থেকে সুধু ঘড়ের বেড়া পরিবর্তন এ ও ঐ নতুন বেড়ায় মিটার লাগায় কোন জরিমানা হবে না।এরকম আমরাও অনেকেই করেছি কই আমাদের তো জরিমানা নেন নি।
তবে হ্যা যদি এক পাশের বেড়া থেকে অন্য বেড়ায় মিটার পরিবর্তন করলে অফিসে যোগাযোগ করে একটা ফরম পুরন করে দিতে হবে আর কিছু না।
যাইহোক আপনি যদি একই স্থানের মিটার অবস্থানের যায়গাড় মিটারের বেড়া পরিবর্তন করেন সেক্ষেত্রে জরিমানা লাগবে না।যদি মিটার রিডিং লেখক টাকা চায় তাহলে দিবেন না। যদি মিটার খুলতে লোক আসে বা অফিস থেকে নোটিশ দেয় বা মিটার দেখার জন্য লোক আশে তাহলে আপনাদের ব্যাপার টি বিস্তারিত ভাবে জানিয়ে দিবেন তাহলে সমস্যা হবে না আশা করি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy