D &c করলে কি পিরিয়ড রেগুলার হবে নাকি আগের মতো মেডিসিন খেয়ে পিরিয়ড আনতে হবে?
আমি ৩ মাসের প্রেগনেন্ট ছিলাম হঠাৎ করে ব্লেডিং হয়ে বেবিটা নষ্ট হয়ে যায় এর পর d & c করতে হয় ডক্টর ৬ মাস পর বেবি নিতে বলছে।।
আমার আগে অনিয়মিত পিরিয়ড ছিলো এখন কথা হলো আমার বেবি নিতে পরে কি কোনো প্রব্লেম হবে?? D &c করলে কি পিরিয়ড রেগুলার হবে? নাকি আগের মতো মেডিসিন খেয়ে পিরিয়ড আনতে হবে?
অভিজ্ঞ আপুরা প্লিজ বলবেন বেবি মিসক্যারেজ হওয়ার পর আমি মানুষিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি
1 Answers
হ্যা, অনেকেরি D&C করার পর মিন্স অনিয়মিতভাবে হতে থাকে। তবে D&C করলে ১ বছর পর বেবি নেওয়ার জন্য ট্রাই করা উত্তম তবে অন্যান্য দিক গুলো সুস্থ্য থাকলে ৬ মাস পর নিতে পারেন সমস্যা নেই। আর হ্যা যদি মিন্স অনিয়মিত ভাবে হতে থাকে তাহলে পিল খেয়ে নিয়মিত করতে হবে এর জন্য চিকিৎসক এর পরামর্শ নিবেন। আপাতত দুশ্চিন্তা করবেন না ও স্বাভাবিক ভাবে জীবন যাপন করবেন ও প্রেগন্যান্ট হলে সম্পূর্ন রেস্টে থাকবেন ও সাবধানতা অবলম্বন করবেন।ধন্যবাদ।