মেয়েরা হস্তমৈথুন করলেও কি ফরজ গোসল করতে হয়?
মেয়েদের হস্তমৈথুনের পর ফরজ গোসল না করে নামাজ পড়া যাবে কি?
2 Answers
আসলে হস্তমৈথুন হোক সেটা যেকোন উপায়ে এবং ছেলে অথবা মেয়ে উত্তেজনাবশত বীর্যপাত হলেই গোসল ফরজ হয়ে যায়।
এমতাবস্থায় গোসল আপনাকে করতেই হবে। গোসল করা আবশ্যক নয়তো ইবাদত কবুল হবে না এবং সেটা খুব তাড়াতাড়ি করাই উত্তম।
তবে প্রয়েজনীয় পানি না পাওয়া গেলে তায়াম্মুমের বিধান রয়েছে।
নারী পুরুষ উভয়ের উত্তেজনার সাথে বীর্যপাত হলেই গোসল করা আবশ্যক। তাই হস্তমৈথুন দ্বারা উত্তেজনার সাথে বীর্যপাত হলে অবশ্যই গোসল করে নামাজ পড়তে হবে। শুধু অজু করার দ্বারা পবিত্রতা অর্জিত হবে না।
➽ রেফারেন্স (এক).
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ পানির (বীর্যপাতের) কারণেই পানি (গোসল) অপরিহার্য হয়।
আবূ সালামা (রহঃ) এরূপ ফাতওয়া দিতেন অর্থাৎ বীর্যপাত হলেই গোসল ফরজ হয়। স্ত্রী সহবাসের দরুন হোক বা সপ্নদোষ বা অন্য কোন উপয়েই হোক।
(সূনান আবু দাউদ (ইফাঃ), হাদিস নম্বরঃ ২১৭, সূনান নাসাঈ, হাদিস নম্বরঃ ১৯৯ ইবনু মাজাহ হাঃ ৬০৭, মুসলিম (ইসলামিক সেন্টার) হাঃ ৬৮১)।
➽ রেফারেন্স (দুই)..
ইবনু উমর (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না।
(সূনান আত তিরমিজী (তাহকীককৃত), হাদিস নম্বরঃ ১)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy