এটা কি উচিত হবে বা হচ্ছে আমার....!?

আমি একটু চিন্তা তে পড়ে গেছি। বিস্ময় এ যৌন বিভাগ এ উত্তর করা নিয়ে। আমি এক জন মেয়ে আমি বেশ কিছু যৌন বিভাগীয় প্রশ্নের উত্তর দিয়েছি।  আমার প্রায় ৮০% প্রশ্নের উত্তর জানা।  কিন্ত চক্ষু লজ্জার কারণে দেওয়া হয় না।     এখানে ছেলে সদস্য বেশি তাঁদের মধ্যে আমি মেয়ে হয়ে যৌন বিষয়ের উত্তর করি এটা আমার কাছে কেমন জানি দেখায়। 

আপনাদের মতামত কি 

উত্তর দেওয়া কি ঠিক না ভুল....!??     

2751 views

3 Answers

এটা কোন ব্যাপার না। আপনি চালিয়ে যান। আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হচ্ছে। কে কি ভাবে সেটা চিন্তা করলে আপনি সামনে এগোতে পারবেন না।

2751 views Answered

আপনি আপনার মতো করে উত্তর দিতে থাকেন। কারন আপনার উত্তরে অন্য কারও উপকার হবে।আপনি তো কারো ক্ষতি করছেন না। আর মেয়ে বলে আপনি কোন কিছুতে কম না। আপনিও ছেলেদের মত সবকিছু করতে পারেন।

2751 views Answered

আপনার যদি উত্তর জানা থাকে তাহলে আপনি অবশ্যই উত্তর দিবেন।কেননা বিষ্ময় একটি জ্ঞানের সাগর।এখান থেকে সবাই জ্ঞান লাভ করেএবং জ্ঞানের সম্প্রসারন করে।এখানে যৌন বিভাগে অনেকেই অনেক প্রশ্ন করে যার উত্তর দিতে আমারও একটু সমস্যা হয় তবে আমি যতটুকু জানি তা জানানোর চেষ্টা করি।আর বিষ্ময়ে যদি এ ধরনের কোন নিয়ম নীতি থাকে যে কোন মেয়ে যৌন বিভাগে ছেলেদের যৌন বিষয়ক কোন প্রশ্নে উত্তর দিতে পারবে না। তাহলে আমি এই নিয়মের তীব্র প্রতিবাদ জানাই।।আপনি নির্ধিদায় উত্তর দিতে পারেন।তবে বিষ্ময়ের কাছে অনুরোধ করবো যাতে উত্তরেও অজ্ঞাতকুলশীল নিয়মটি দ্রুত চালু করা হোক।

2751 views Answered

Related Questions

Next steps