1 Answers

প্রশ্নটি করার জন্য আপনার সমাদর প্রকাশ করছি।

মুসলিম হয়েও বেনামাজীরা কেন নামাজ পড়ে না —এর প্রথম কারণ হচ্ছে, নামাজের মধ্যে যে কত মজা আছে, এটা তারা জানে না। উল্লেখ্য– পবিত্রতা অর্জন করা, অজু করা, নামাজের মধ্যে খানিকটা সময় দেয়া —এগুলোকে তারা নিতান্তই বোঝা মনে করে। বিশেষ করে শীতকাল আসলে তো কোনো কথাই নেই।

আর দ্বিতীয় কারণ হলোঃ নামাজকে তারা অনেক কঠিন মনে করে। অথচ নামাজ কিন্তু সবচেয়ে সহজ ইবাদত। তারা মনে করে যে, সূরা-ক্বিরাত, দোয়া-দরুদ —এগুলো মুখস্থ করা অনেক কষ্টের কাজ; কিন্তু চাইলে নিমিষেই তারা এগুলো মুখস্থ করতে পারে।

আসলে সত্যি কথা বলতে কি! খাদ্যের মধ্যে যেকোনো কিছুই খাওয়া সহজ, কিন্তু খাওয়ার আগে রান্না করাটা অনেক কঠিন। নামাজও ঠিক এর মতোই। আমাদের সবার কাছে নামাজ আদায়টা যদিও কঠিন কাজ, কিন্তু এর প্রতিফল রয়েছে অনেক সুন্দর।

2392 views Answered

Related Questions

Next steps