1 Answers

আপনার প্রশ্ন টা ভুল। ড্রাই সেলে ক্যাথোড সবসময় পজিটিভই হয়।

সহজভাবে বলি।

অ্যানোড ক্যাথোড আসলে কাদেরকে বলে? একটা তড়িৎবিশ্লেষ্য কোষে (Electrolytic Cell) ইলেকট্রন যেদিকে মুভ করে সেটা হচ্ছে ক্যাথোড, আর অপরটা হচ্ছে অ্যানোড। ইলেকট্রন সবসময় অ্যানোড থেকে ক্যাথোডের দিকে মুভ করে।


এবার আসি সেলে। সেল দুই ধরণের হতে পারে। গ্যালভানিক সেল (ড্রাই সেল) আর ইলেক্ট্রোলাইটিক সেল। গ্যালভানিক সেল বা ড্রাই সেল রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। এই সেলের বিক্রিয়া হচ্ছে স্বতস্ফুর্ত (Spontanous)।


ইলেক্ট্রোলাইটিক সেলে ঘটে উল্টা ঘটনা। বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় রাসায়নিক শক্তিতে। এই সেলের বিক্রিয়া স্বতস্ফুর্ত নয়, জোর করে করানো হয়।


এখন গ্যালভানিক সেলে, অর্থাৎ স্বতস্ফুর্ত বিক্রিয়ায় ইলেকট্রন মুভ করে পজিটিভ ইলেক্ট্রোডের দিকে। এটা নরমাল। এক্ষেত্রে ক্যাথোড হল পজিটিভ।


আর ইলেক্ট্রোলাইটিক সেলে ইলেকট্রনকে জোর করে মুভ করানো হয় নেগেটিভ দন্ডের দিকে। সেক্ষেত্রে ক্যাথোড হল নেগেটিভ।


(আশা করি বুঝতে পেরেছেন । কোনো কিছু না বুজলে  জানাবেন )



2227 views Answered

Related Questions

Next steps