উদ্দীপকের আলোকে বস্তুতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়েছে বিশ্লেষণ কর?

লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখলো দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে এবং থার্মোমিটারের সাহায্যে মেপে দেখল তাপমাত্রা ৫০ ডিগ্রী সেলসিয়াস।

Md Ariful Islam
বিএসসি(সিএসই), এমবিএ(মার্কেটিং)
সফটওয়্যার ইঞ্জিনিয়ার Bissoy.com 3333
2579 views

1 Answers

তাপ তিনটি পদ্ধতিতে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। যথা:

পরিবহন,পরিচলণ,বিকিরণ।



লাবিব একটি লৌহ দন্ড নিয়ে তার একপ্রান্তে মোমবাতির সাহায্যে উত্তপ্ত করল। কিছুক্ষণ পর সে দেখলো দন্ডটির অপর প্রান্ত গরম হয়ে গেছে ।


এখানে তাপ সঞ্চালিত হয়েছে (পরিবহন পদ্ধতিতে)।


যে পদ্ধতিতে পদার্থের অণুগুলো তাদের নিজস্ব স্থান পরিবর্তন না করে শুধু স্পন্দনের মাধ্যমে এক অণু তার পার্শ্ববর্তী অণুকে তাপ প্রদান করে পদার্থের উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত করে সেই পদ্ধতিকে পরিবহন বলে। তাপ পরিবহনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন।



এ পদ্ধতিতে পদার্থের উষ্ণতর অণুগুলো তাপ গ্রহণ করে নিজের অবস্থানে থেকে স্পন্দিত হতে থাকে। এ স্পন্দনের মাধ্যমে উত্তপ্ত অণুগুলো পার্শ্ববর্তী শীতল অণুগুলোকে তাপ প্রদান করে, সেগুলো উত্তপ্ত হয়ে আবার তাদের পার্শ্ববর্তী অণুগুলোতে তাপ সঞ্চালিত করে। 


এখানে লাবিব লোহার দণ্ডটি কে তাপ দিচ্ছে , এতে লোহার দণ্ড টির মধ্যে থাকা অনু গুলো তাপ গ্রহণ করছে । যে অনুগুলো তাপ গ্রহণ করেছে যেগুলো  তখন পাশের অনুটিকে তাপ সঞ্চার করে দিয়ে শুরু করছে। এই সঞ্চার পদ্ধতি হলো পরিবরহণ ।



রেফারেন্স: সপ্তম শ্রেণি বিজ্ঞান পাঠ্যবই ।

2579 views Answered

Related Questions

Next steps