1 Answers

দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড। এটি দেহ গঠন বৃদ্ধি সাধনে ভূমিকা পালন করে। এমনকি জননাঙ্গ সৃষ্টিও হয় দেহকোষ থেকেই। কিন্তু জননাঙ্গের ভেতর যে কোষ থেকে জনন কোষ সৃষ্টি হয় সেটি সরাসরি দেহ কোষ নয়।

এটি এপিথেলিয়াম স্তরের জার্মিনাল এপিথেলিয়াম কোষ যা স্টেম সেলের বিশেষ জিন দ্বারা গঠিত হয় জীব সৃষ্টির সময় থেকেই। তার মানে ভ্রূনের স্টেম সেলটি যখন বিভিন্ন অঙ্গের জন্য ভিন্ন ভিন্ন কোষ সৃষ্টি করে তখনিই এই জামিনাল কোষের উত্তপত্তি হয়।

পরবর্তীতে এটি শুধু দেহ কোষের মতই মাইটোসিস বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায়। কিন্তু দেহকোষ বিভাজিত হয়ে এই জার্মিনাল কোষ সৃষ্টি হয়না।

যেমন স্নায়ু কোষ। এটিকে কি কোষ বলবেন? দেহ কোষ নাকি জনন কোষ? স্নায়ু কোষ তো বিভাজিত হয়না। আবার হৃদপেশীর কোষ তো মাংসের কোষ নয়। তবুও এটি দেহ কোষ।

এমনি ভাবে কোন একটি কোষের বৈশিষ্ট্য বহন করলেই তা সেই কোষ হয়ে যায়না। 

জাইগোট হচ্ছে দুটি বিপরীত জননকোষের মিলনে উৎপন্ন একটি বিশেষ কোষ। একে জীবনের প্রাথমিক কোষ বা স্টেম সেলও বলে।

এটি থেকেই পরে দেহ কোষ, জনন কোষ, অঙ্গ ইত্যাদি সৃষ্টি হয়।


2613 views Answered

Related Questions

Next steps