1 Answers

না কম আলো, না বেশি আলো, কোনটিই ভাল নয়। আমাদের চোখের আলোক সহনশীলতার একটি সীমা আছে।

যদি কম আলোতে পড়েন তবে কম আলোতে ভাল দেখার জন্য আপনার চোখের বক্রতা লেন্স, কর্ণিয়া ইত্যাদিতে চাপ দিয়া সুক্ষ্ম সরু দৃষ্টি দিতে হয় লেখার উপর। এর ফলে চোখে বিশাল চাপ পড়ায় চোখের ক্ষতি হয়। এক নাগাড়ে এভাবে অধিক্ষন থাকলে অভ্যাসে পরিণত হলে এর পর স্বাভাবিক দেখতেই বরং কষ্ট হবে কারন এক প্রকার চোখের অবস্থান অভ্যাস হয়ে গেছে। তাই কম আলোই পড়া ঠিক নয়। আবার বেশি আলো আমাদের চোখের রেটিনার রড এবং কোন কোষের আলোক গ্রহন মাত্রা কমিয়ে দেয়।

এভাবে দীর্ঘদিন হলে, ঐ কোষের কার্যকারিতা স্থায়ী ভাবে পরিবর্তন হয়ে যায়। তখন অল্প আলোতে আসলে কোষগুলো আর আলোক সিগনাল গ্রহন করতে পারেনা, কেননা তীব্র আলো তার স্বাভাবিক হয়ে গেছিল, এখন কম আলোই আর রড ও কোন কোষের ফোটন কণা গ্রহন করে সিগনাল বিম্ব তৈরির ক্ষমতা নষ্ট হয়ে গেছে। 

তাই কম বা বেশি নয়, বরং মিডিয়াম এমন আলো যে আলোতে আপনার চোখ কোন চাপ, ক্লান্তি বা ব্যাথা অনুভব করবেনা, চোখের চাহুনি স্বাভাবিক থাকবে তেমন আলোয় পড়াশুনা করা উচিত।

আর পড়ার টেবিলে একটি আলোক উৎস না রেখে বরং উপরের দিক থেকে দুই পাশ থেকে আলো আসবে সেই ব্যবস্থা করা উচিত।  টেবিলে দুপাশে কম আলোর দুটো বালব জালালে ভাল হয়।বালব এমন জায়গায় রাখতে হবে যেখানে চোখ সরাসরি বালবের দিকে না যায়।

আর হ্যা একটু সামান্য হলুদাভ আলো দৃষ্টির জন্য ভাল। তাই এনার্জি ভালব ব্যবহার না করে একটি ছোট টিউবলাইট আর একটি হলুদ ডিম বালব জালালে ভাল হবে। তবে প্রধান কথা যে আলোতে আপনার চোখ স্বাভাবিক দৃষ্টিতে থাকবে সেই আলোই পড়া উত্তম।

2448 views Answered

Related Questions

Next steps