মোটা হতে আমাকে কি করতে হবে?
আমি একজন ছেলে। আমার বয়স ১৮+। আমার উচ্চতা ৫.১০' এবং ওজন ৫৮-৫৯ কেজি।। আমি একটু মোটা হতে চাই।। আমি বেশি বেশি করে খাবার খাই, ব্যায়াম করি না, কাজ কর্ম খুব একটা করি না, সব সময় সুয়ে বসে থাকি, এর পরো আমি মোটা হতে পারতেছি না কেন
2 Answers
আপনার উচ্চতা অনুযায়ী আপনার ওজন মোটামোটি স্বাভাবিকেই আছে।
বেশি মোটা হওয়াটা স্বাস্থ্যকর নয়। হার্টের অসুখ, ডায়াবিটিস, ডিপ্রেশন, ইত্যাদি নানা রোগ হবার সম্ভাবনা কমাতে হলে শরীরের ওজন একটা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা উচিত।
আপনি মোটা হওয়ার মানসিকতা পরিবর্তন করে স্বাস্থ্যকর এবং রোগপ্রতিরোধকর একটি স্বাস্থ্য তৈরি করার চেষ্টা করুন। শক্তিশালী একজন মানুষ হবার চেষ্টা করুন। সঠিক সময়মত খাবার গ্রুহণ করুন সঠিক মাত্রায়। আশাকরি তখন স্বাস্থ্যের পরিবর্তন এমনিতেই হবে।
আপনি প্রতিদিন ভিটামিন 'বি' এবং 'সি' জাতীয় খাবার দুগ্ধজাত খাবার বেশি করে খান।
দুগ্ধজাত খাবারগুলো বিজ্ঞানের ভাষায় প্রোবায়েটিকস হিসেবে পরিচিত। যেমন- দই, ঘোল, ছানা ইত্যাদি।
তাছাড়াও আপনি প্রতিদিন ব্যয়াম করুন, পরিশ্রম করুন, বোকডাউন দিন, সাতার কাটুন, রাতে ছোলা বোট ভিজিয়ে রেখে সকালে খান। প্রতিদিন সকালে কালোজিরা, কিসমিস খান। কাট বাদাম, চিনা বাদাম ভিজিয়ে সকালে খান। বেশি করে পানি পান করুন।
সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য পরিহার করুন। চা,কফি অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত টেনশন মানসিক চাপ এড়িয়ে চলন। ডাক্তারের পরামর্শ ছাড়া সকল প্রকার রুচিবর্ধক ঔষধ পরিহার করুন।
প্রতিদিন রাতে ৭-৮ ঘন্টা ঘুমান। ধর্মীয় বিধানের প্রতি বিশেষ গুরুত্বদিন। স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করুন। হাসিখুশি ভাবে সবার সাথে বন্ধুত্বপূর্ণ ভাবে চলাফিরা করুন। আশাকরি নিয়ম মাফিক চলতে পারলে আপনার মানসিক, শারেরীক শক্তি, স্বাস্থ্য বৃদ্ধি পাবে ইনশাল্লাহ।
বাজারজাত করে!! এগুলো সেবন করলে খাওয়ার অতিরিক্ত রুচি বেড়ে যাবে ফলে বেশি খাওয়া হবে। তাই বেশি খাওয়ার ফলে শরীরে অতিরিক্ত পানি ও চর্বি জমে সাময়িক ভাবে শরীর মোটা দেখাবে, এর ফলে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহ, লিভার কিডনির সমস্যা হবে। এই সব ঔষধ খাওয়া বন্ধ করলে আবার শরীর চিকন হয়ে যাবে। তখন অরুচি, খাওয়ার চাহিদা একেবারেই কমে যাবে। খিটখিটে মেজাজ ঘুমের সমস্যা, বিষন্নতার মতো উপসর্গ দেখা দিবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy