1 Answers
আপনাকে অবশ্যই উক্ত বিষয়ে (অর্থাৎ আপনি যেই বিষয় পড়াবেন) তার অপর অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করতে হবে ভালো রেজাল্টের সাথে। বি.এড করা প্রয়োজনীয় নয় কিন্তু অনেকেই করেন। কিন্তু স্বনামধন্য কলেজ গুলো তার শিক্ষকদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে, টাই আপনাকে অবশ্যই নিজ বিষয়ের উপর ভালো আয়ত্ত রাখতে হবে এবং সমসাময়িক বিষয়ের সাথে সাধারন জ্ঞান ও অর্জন করতে হবে। এসব প্রতিষ্ঠানে প্রচুর পরিমানে প্রতিযোগিতা হয়।
[কিছু মনে করবেন না, কিন্তু আমার জানা মতে "হলি ক্রস মডেল কলেজ" নামক কোনো বেসরকারি কলেজ নেই। আপনি খুব সম্ভবত "হলি ক্রস কলেজ" এর কথা বলছেন। যেই প্রতিষ্ঠানেই এপ্লাই করুন না কেন, রআপনাকে অবশ্যই তাদের সঠিক নাম জানতে হবে, নতুবা বিব্রতিকর অবস্থার সম্মুখীন হতে পারেন। যেমনঃ অনেকেই ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের নাম বিকৃত করে "ভিকারুন্নেসা" ,"ভিক্রারুন্নিসা" ইত্যাদি বলে।]
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy