বিসিএস এর জন্য ঢাকায় কোন কোচিং বেস্ট হবে জরুরী উত্তর চাই।?

বিসিএস কনফিডেন্স অরিজিনাল, বেলাল হোসেন রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্স নাকি ওরাকল বিসিএস। কোনটা ভালো হবে?  

7844 views

7 Answers

বিসিএস এর জন্য বেশকিছু স্বনামধন্য কোচিং সেন্টার রয়েছে আমাদের দেশে। যেমন উদ্ভাস, উন্মেষ ,ওরাকল, কনফিডেন্স ইত্যাদি। আপনার জন্য কোনটি ভাল হবে তার পূর্বে কিছু বিষয়ে আপনার জেনে রাখা ভালো।

কোচিং সেন্টার হচ্ছে একটি গাইডলাইন। আপনার যদি কোন পথ সম্বন্ধে পরিপূর্ণ ধারণা না থাকে কিংবা আপনার ধারনা থাকলেও আপনি সেই ধারণাটিকে আরো একটু ঝালাই করে নিতে চান অথবা আপনি চাচ্ছেন সম্পূর্ণ কোন কিছু না জেনে সে প্রচলিত কোচিং সেন্টারের উপর নির্ভরশীল হতে এবং হয়তোবা আপনি ভাবছেন এটাই প্রথম এটাই শেষ, তবে আপনাকে বলে রাখতে হয় যে একটি গাইডলাইন কখনো মানুষের সফলতার চাবিকাঠি হতে পারে না। এক্ষেত্রে আপনার পরিশ্রম, আপনি কি করছেন, কতটুকু করছেন এবং সেটাকে কতটুকু পরিপূর্ণরূপে ব্যবহার করছেন সেটাই আপনাকে সঠিক পথে পরিচালিত করবে।

বর্তমানে বাংলাদেশের অধিকাংশ কোচিং সেন্টারে সব মিলিয়ে প্রায় সব ধরনের সেবা প্রদান করে থাকে যেটাকে আমি বলছি গাইডলাইন। আপনি গাইডলাইনের সহায়তা তখনই নিতে পারেন যখন আপনি পরিপূর্ণরপে নিজেকে প্রস্তুত করেছেন অথবা করছেন পাশাপাশি সঠিক দিকনর্দেশনা চাচ্ছেন।

প্রথমে নিজেকে প্রস্তুত করুন পাশাপাশি কোন একটি কোচিং সেন্টারের সাহায্য নিন। পরিপূর্ণ কোচিং নির্ভর কখনই হবেন না।

7844 views Answered

ওরাকল কোচিং সবচেয়ে ভাল হবে আমার মতে। আমি এখানে ক্লাস করেছি। দৈনিক ক্লাসের পাশাপাশি, দৈনিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা ও মডেল টেস্টের ব্যবস্থা আছে। শিক্ষকরা অনেক আন্তরিক। ওরাকলের লেকচার শিটগুলো অত্যন্ত গুছানো।


এছাড়া করোণাকালে আপনি উদ্ভাস-উন্মেষ শিক্ষা পরিবারের উত্তরণ একাডেমী তে অনলাইনে কোচিং করতে পারেন। যাতে খরচও কম হবে।

7844 views Answered

বিসিএস কনফিডেন্স অরিজিনাল টা ভাল হবে আমার মতে।এখানে দৈনিক ক্লাসের পাশাপাশি, দৈনিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা ও মডেল টেস্টের ব্যবস্থা আছে।

7844 views Answered

ওরাকল ভালো।

7844 views Answered

এখন পর্যন্ত অদিতি বেস্ট। যারা বিসিএস এর কোচিং এ আগ্রহী তারা সবাই এর আগে পছন্দ করতেন কনফিডেন্স বেলাল আহমেদ রাজু। কারণ, সেখানে ভালো কিছু শিক্ষক ছিলেন।

পরে তারা অনেকে অদিতি নামে নতুন কোচিং সেন্টার খুললে সেটিই এখন সবার প্রথম পছন্দ। এর বাইরে- ওরাকল, কনফিডেন্স বরাবরের মতোই জনপ্রিয়।


অভ্রান্ত সত্যঃ এখন পর্যন্ত যারা বিসিএস ক্যাডার হয়েছেন তারা সবাই আসলে নিয়মিত পড়াশোনা করেছেন- কেউ কোচিং করেছেন, কেউ করেননি। অনার্স শেষ করা একজন ছাত্র বা, ছাত্রী চাইলে নিজে পড়াশোনা করেও ক্যাডার হতে পারে। 

7844 views Answered

Uttoron coacing best for bcs

7844 views Answered

বিসিএস এর জন্য বিদ্যাবাড়ি বেস্ট কোচিং ।
https://biddabari.com/ এখানে যে সকল শিক্ষক মণ্ডলী ক্লাস নেন তাঁরা সবাই দীর্ঘ অভীজ্ঞ ও সমৃদ্ধ জ্ঞাণের অধিকারী। বিদ্যাবাড়ীতে কেবল লেকচার ক্লাস বা নিয়মিত পরীক্ষাই নেয়া হয় না, এখানে একজন নতুন চাকুরী প্রত্যাশী প্রার্থীর প্রস্তুতি কীভাবে নিতে হবে , কত ঘন্টা পড়তে হবে , কী কী বই পড়তে হবে এইগুলোও ঠিক করে দেয়া হয়। এর পাশাপাশি একজন অভিভাবকের মতো করেই বিদ্যাবাড়ি টীম প্রতিটি শিক্ষার্থীকে প্রতি সপ্তাহে বাড়িতে পড়ার জন্য হোম এসাইনমেন্ট দিয়ে থাকে এবং নিয়মিত লেকচার ক্লাস এর পাশাপাশি সেই এসাইন্টমেন্ট এর উপর পরীক্ষা নিয়ে একজন নতুন অনভিজ্ঞ শিক্ষার্থীকে চৌকস করে তোলার কাজ করে থাকে।

মাত্র কয়েক মাসের মধ্যেই বিদ্যাবাড়ির প্রতিটি শিক্ষার্থী খুব দ্রুতই আগের থেকে অনেক বেশি সমৃদ্ধ মনে করে থাকে।

বিসিএস বা যেকোন জব পরীক্ষায় শুরু থেকে ভাল করতে বিদ্যাবাড়ি এক অনন্য ব্যতিক্রম প্রতিষ্ঠান। সুযোগ থাকলে বিদ্যাবাড়ির যেকোন একটি কোর্স করার আমন্ত্রণ রইল।


ভিজিট করুন biddabari ওয়েবসাইটে: https://biddabari.com/  

7844 views Answered

Related Questions

Next steps