তারাবির নামাজ কি সুন্নাতে মুয়াক্কদা?
7 Answers
হ্যাঁ, তারাবীহের নামায সুন্নতে মুয়াক্কাদা বা আবশ্যকীয় পালনীয় সুন্নত, যা পরিত্যাগ করলে গোনাহ হবে।
হাঁ,সুন্নতে মুয়াক্কাদা।অবশ্যই পড়তে হবে।না পড়লে অনেক গুণাহ হবে।এখন থেকে ২০ রাকাতই পড়বেন।
ফরযের পরই সুন্নাতের স্থান। ফরয আল্লাহর আর সুন্নাত মুহাম্মাদ (সাঃ) এর। তাই সুন্নাত না পড়লে গোনাহ হবে সেটাই স্বাভাবিক। তবে নফল আপনার ইচ্ছানুযায়ী পড়তে পারেন। আর আপনার তারাবিহ নামাজের বিষয়ে একটি হাদিস নিম্নে প্রদাণ করলাম....
ওয়ালাইকুমুস সালাম ওয়ারাহ মাতুল্লাহ।
হ্যা, গোনাহ হবে। কেননা, তারাবির নামায সুন্নাতে মুয়াক্বাদা। আর, সুন্নাতে মুয়াক্বাদা বিনা ওজরে তরক করলে বা ছেড়ে দিলে গোনাহ হয়।
তথ্যসূত্র :- বেহেশতি জেওর, খন্ড- ০১, পৃষ্ঠা- ১৫৬ এর ৬ নং মাসয়ালা ।
হানাফীগন সুন্নাতকে দুভাগে ভাগ করেছেনঃ- (১) সুন্নাতে মুয়াক্কাদাহ। (২) সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ। সুন্নাতে মুয়াক্কাদাহ হল তুলনা মূলক বেশী গুরুতের দাবীদার। আর সুন্নাতে গাইরে মুয়াক্কাদাহ হল তুলনা মূলক কম গুরুতের দাবীদার। সুন্নাতে মুয়াক্কাদাহকে হানাফীগন ওয়াজিবের কাছাকাছি মনে করেন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! আল্লাহর নির্দেশ মান্য কর, নির্দেশ মান্য কর রাসূলের এবং তোমাদের মধ্যকার বিজ্ঞ ব্যক্তি গণের। (সূরা নিসা-৫৯) তারাবিহ নামাজ রাকাত নিয়ে ইখতেলাফ থাকলেও তা ২০ রাকাত পড়াই উত্তম। তারাবিহ নামাজ কম পড়লে গোনাহ হবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy