কেউ দাড়ি রাখাকে অপছন্দ করলে সে কি কাফের হয়ে যাবে?
কেউ দাড়ি রাখাকে অপছন্দ করলে সে কি কাফের হয়ে যাবে? কেননা ইমান ভঙ্গের ১০ টি কারনের মধ্যে একটি হলো দ্বীনের কোন কিছুকে অপছন্দ করা।
2 Answers
দাড়ি রাখা ওয়াজিব..... আর রাসূল সাঃ রেখেছেন বলে সুন্নাত....... এটাকে অপছন্দ বা অস্বীকার করার কারণে রাসূল সাঃ এর একটা সুন্নাত কে এবং ওয়াজিব বিধানকে অস্বীকার করা হল.........
কেউ দাঁড়ি রাখাকে অপছন্দ করলে সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।
কোন মানুষ যদি দাঁড়িকে রাখাকে অপছন্দ করে বা তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করে অথবা দাঁড়িওয়ালা মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তবে সম্ভাবনা আছে একারণে সে ইসলাম থেকে বের হয়ে কুফরীতে লিপ্ত হবে এবং মুরতাদ হয়ে যাবে।
কেননা নবী করীম (সাঃ) যা নিয়ে এসেছেন তা নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করা বা ব্যঙ্গ করা বা তা ঘৃণা ও অপছন্দ করা ইসলাম ভঙ্গ হওয়ার অন্যতম একটি কারণ।
আল্লাহ তায়ালা বলেন, এই কারণে যে, তারা এমন বস্তুর অনুসরণ করেছে যার প্রতি আল্লাহ রাগাম্বিত। আর তারা তার সন্তুষ্টিকে অপছন্দ করেছে। ফলে তিনি তাদের আমলগুলো বরবাদ করে দিয়েছেন। [ সূরা মুহাম্মাদঃ ২৮]
যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত দ্বীন ইসলাম বা ইসলামের কোন অংশকে, কুরআনুল কারীম বা এর কোন আয়াত, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অথবা কোন একজন নবী অথবা রাসূলকে অস্বীকার করে, ইসলামি আকিদাহ বা এর মৌলিক কোন ধর্মীয় বিশ্বাস বা অকাট্য দলিল দিয়ে প্রমানিত ইসলামের কোন বিধি-বিধানকে অস্বীকার করে, অবিশ্বাস করে, প্রত্যাখ্যান অথবা এইগুলো নিয়ে হাসি-ঠাট্টা বা অবজ্ঞা করে, নিঃসন্দেহে সে ব্যক্তি একজন কাফের।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy