আমার নিচের প্রযুক্তিসম্পর্কিত প্রশ্ন এর উত্তর খুব দরকার।এখনি জানান?
ওয়াইফাই রিপিটার কেমন কাজ করে?এটি কি নষ্ট হয়ে যায়?কেমন চলে।
2626 views
1 Answers
একটি ওয়াইফাই রিপিটারকে নেটওয়ার্ক রিপিটারও বলা হয়ে থাকে। এই ডিভাইজ নিজের বিল্ডইন ওয়াইফাই টেকনোলজি ব্যবহার করে আপনার রাউটারের সাথে কানেক্ট হয় এবং সিগন্যালকে এক্সটেন্ড করে। এই ডিভাইজ গুলো দামে বেশ সস্তা হয়ে থাকে আর ইন্সটল করাও পানির মতো সহজ হয়। এর সাইজ ছোট কোন রাউটার বা ইউএসবি পেনড্রাইভের মতোও হতে পারে।
ওয়াইফাই রিপিটার জাস্ট যেখানে আপনার ওয়াইফাই সিগন্যাল দুর্বল হতে শুরু করেছে সেখানে ইন্সটল করতে হয়। সাধারণ ওয়াল সকেটেই একে লাগানো যেতে পারে। অনেক পুরাতন রাউটারেও ওয়াইফাই রিপিটার ফিচারটি থাকে, আপনি নতুন রাউটার কিনেছেন, সেক্ষেত্রে পুরাতন রাউটারটি ফেলে না দিয়ে ওয়াইফাই রিপিটার হিসেবে কাজে লাগাতে পারবেন!
চলুন জেনে নেওয়া যাক, ওয়াইফাই রিপিটার আসলে কিভাবে কাজ করে;
যেখানে আপনার রাউটারের সিগন্যাল এসে দুর্বল হয়ে পরেছে সেখানের ওয়াল সকেটে ওয়াইফাই রিপিটার ডিভাইজটি প্লাগ করুন।
এবার ওয়াইফাই রিপিটারটি আপানার ল্যাপটপ বা মোবাইল থেকে কানেক্ট করুন, তারপরে রিপিটারটিকে মেইন ওয়াইফাই সিগন্যালের সাথে সাইনইন করুন!
এবার রিপিটার আপনার আসল ওয়াইফাই সিগন্যাল থেকে কানেকশন গ্রহণ করবে তারপরে নিজের আরেকটি এক্সেস পয়েন্ট তৈরি করবে যেটার সাথে কানেক্ট করলে আপনি ভালো সিগন্যাল কোয়ালিটি এবং ইন্টারনেট স্পীড পেতে পারবেন, কিন্তু এই রিপিটার হবে সম্পূর্ণ মেইন রাউটারের উপরে নির্ভরশীল!
ওয়াইফাই রিপিটারে কোন তারের কানেকশন লাগানোর প্রয়োজন নেই, এটা ওয়াইফাই এক্সটেন্ডার থেকে অনেক সস্তা ডিভাইজ, আর সহজেই সেটআপ করা যায়। তবে যে ডিভাইজ গুলো মাইক্রোওয়েভ বা রেডিও সিগন্যাল জেনারেট করে তাদের খুব কাছে রিপিটার ইন্সটল না করায় ভালো, এতে সিগন্যাল পেঁচিয়ে যেতে পারে!
2626 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy