1 Answers
আপনার কিছু প্রশ্ন দেখলাম। বেশ কিছু প্রশ্ন করেছেন পেপল ও ক্লিক করে ইনকাম বিষয়ক। এসব প্রশ্নের উত্তর দিতে অনেকে আগ্রহী হয়না এই কারনে যে,আমরা প্রায় কেউই পিটিসি সাইটে ক্লিক করা কাজ করিনা। এগুলো মানুষকে করতেও নিষেধ করি। কারন অধিকাংশ সাইট ভুয়া। কিছু সাইট টাকা দিলেও মিনিমাম উইথড্র তুলরেই বছর পার। লাভ নাই, শুধু কষ্ট শ্রম আর রেফারেন্স খুজতে মান সম্মান বিসর্জন দিয়া এক প্রকার দালালি করতে হয়।
আর পেপল আমাদের দেশে না থাকায় এটিও কেউ ব্যবহার করেনা। আপনি বিকাশে টাকা বিষয় জানতে চেয়েছেন। পেপল যদি দেশেই না থাকে তাহলে বিকাশে টাকা তোলার প্রশ্ন কেন? থার্ড পার্টির মাধ্যমে নেওয়া যায় কিন্তু তারা টাকা মেরে দেয় কাজেই এই ক্ষতিকর পরামর্শ আপনাকে কে দেবে?
আরও কিছু প্রশ্ন করেছেন যা হয়ত আপনার দরকার কিন্তু আমাদের কাছে গুরুত্বের মনে হয়নি তাই কেউ হয়ত সময় দিতে চাননি। আমি যতগুলো প্রশ্ন দেখলাম রাউটার নিয়া একটি প্রশ্ন করেছেন যেটি একটি কাজের প্রশ্ন। এটির উত্তর দেওয়া উচিত।।
সর্ব শেষ এটা বলতে চাই আমার এই কথা হয়ত ঠিক নাও হতে পারে। এখানে সবাই সেচ্ছাসেবী তাই সবার ইচ্ছার উপর নির্ভর করে। অজানা উত্তর আসলে খুব কমই থাকে। যাই হোক গুরুত্ব পুর্ন প্রশ্ন গুলো আপনি হোম পেজে আবার নিয়া আসেন। জ্ঞানী কাউকে প্রাইভেট মেসেজ করে বলতেও পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy