1 Answers

প্রেমের প্রথম স্তরে মেয়েদের মধ্য ভয় ও লজ্জা উভয়ই কাজ করে থাকে। কারণ মেয়েদের যখন কেউ প্রেমের প্রস্তাব দেয় তখন সে ভাবতে থাকে কি করবে? ছেলেটা ভালো না খারাপ প্রকৃতির। তার সাথে সম্পর্ক করলে লাইফে কেমন প্রভাব পড়তে পারে। এই ভাবে মেয়েরা প্রথমে ভয় ও শঙ্কার মধ্যে থাকে।

আবার অনেক সময় দেখা যায় মেয়েদের মাঝে প্রচুর লজ্জাবোধ কাজ করে। লজ্জা মেয়েদের অন্যতম লেবাস। লজ্জার কারণে কথা বলতে চাই না। অন্য একটা ছেলের সাথে কথা বলতে যদি পরিচিত কেউ দেখে ফেলে। কিংবা পরিবার যদি জেনে ফেলে তাহলে সমস্যায় পড়তে হবে। এসব কারণে প্রথমে মেয়েদের মাঝে লজ্জা ও সংকোচ কাজ করে থাকে।

পরিশেষে, ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন বিয়ের আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া ঠিক নয়। এটার জন্য উভয়ের নৈতিক অবক্ষয় ঘটে থাকে। ক্যারিয়ারে মন্দ প্রভাব পড়তে পারে।

2681 views Answered

Related Questions

Next steps