1 Answers
হ্যাঁ, রমজান মাসে রোজা অবস্থায় যে ব্যক্তি স্ত্রী মিলন করেছে সে ব্যক্তি কাফফারা হতে তার অভাবগ্রস্ত পরিবারকে খাওয়াতে পারবে।
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, এই হতভাগা স্ত্রী সহবাস করেছে রমজানে। তিনি বললেনঃ তুমি কি একটি গোলাম আযাদ করতে পারবে?
লোকটি বলল, না। তিনি বললেনঃ তুমি কি ক্রমাগত দুই মাস সিয়াম পালন করতে পারবে?
লোকটি বলল, না। তিনি বললেনঃ তুমি কি ষাটজন মিসকীন খাওয়াতে পারবে?
সে বলল, না। এমতাবস্থায় নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক আরাক অর্থাৎ এক ঝুড়ি খেজুর এল। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এগুলো তোমার তরফ হতে লোকদেরকে আহার করাও। লোকটি বলল, আমার চাইতেও অধিক অভাবগ্রস্ত কে?
অথচ মদ্বীনার উভয় লাবার অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে আমার পরিবারের চেয়ে অধিক অভাবগ্রস্ত কেউ নেই। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তা হলে তুমি স্বীয় পরিবারকেই খাওয়াও।
(সহীহ বুখারী (তাওহীদ), হাদিস নম্বরঃ ১৯৩৭, আধুনিক প্রকাশনীঃ ১৭৯৯, ইসলামী ফাউন্ডেশনঃ ১৮১০)।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy