1 Answers
মুরগির মাংসের ভুনা খিচুড়ি: উপকরণ: পিয়াজ কুচি ৩ টেবিল চামচ , ১০ টি লবঙ্গ , ২ টুকরা দারুচিনি , ৫ টি এলাচ , ১ টি তেজপাতা , আদা বাটা ১ টেবিল চামচ , রসুন বাটা ১ টেবিল চামচ , জিরা গুঁড়ো দেড় চা চামচ , হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ , ধনিয়া গুঁড়ো ১ চা চামচ , মুরগির মাংস , পোলাউ চাল ৩ কাপ , মুসরের ডাল ও মুগ ডাল দেড় কাপ, আস্ত জিরা, কাঁচা মরিচ ইত্যাদি। প্রাণালী: একটি প্যানে ৩ – ৪ টেবিল চামচের মতো তেল নিয়ে ৩ টেবিল চামচের মতো পিয়াজ কুঁচি দিয়ে দিবেন। এবার গরম মসলা (১০টি লবঙ্গ, ৫ টি এলাচ, ২ টুকরা দারুচিনি, তেজপাতা ১টি ) দিয়ে ভেজে নিবেন (ফ্লেভাবের জন্য)। একটু পানি দিয়ে ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, দেড় চা চামচ জিরা গুঁড়ো, ১ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিবেন। তেল উপরে উঠে আসলে স্বাদ মতো লবন দিয়ে মুরগির মাংস দিয়ে কষিয়ে নিবেন। এর সঙ্গে আস্ত জিরা দিতে পারেন যা চালের সঙ্গে খেতে ভালো লাগবে। এবার পোলায়ের চাল ৩ কাপ এবং দেড় কাপ পরিমাণ মুসরের ডাল ও মুগ ডাল (মুগ ডাল ভেজে নিতে হবে) দিয়ে ভেজে নিবেন। তারপর ৮ কাপ গরম পানি এবং হাফ কাপ পরিমাণ দুধ (চাল নরম করার জন্য) দিয়ে দিবেন। কিছু সময় ঢাকা দিয়ে রাখবেন যাতে পানি শুকিয়ে যায়। এবার ৫–৬ টি কাঁচা মরিচ দিয়ে ৪ থেকে ৫ চা চামচ পরিমাণ ঘি দিবেন। তারপর খিচুরি আধা ঘণ্টার জন্য দমে দিয়ে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন। সব শেষে চুলার আঁচ নিভিয়ে ১০ মিনিট অপেক্ষা করে নামিয়ে পরিবেষণ করবেন। এভাবেই খুব সহজে রান্না করতে পারবেন মুরগির মাংসের ভুনা খিচুড়ি। তথ্যসূত্র : ডেইলি বাংলাদেশ/এসআই
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy