বারান্দায় এখনো অনেক গাছ আছে সেগুলোই বা কি করবো?

আমি একটা নার্সারি থেকে ফুলের গাছ কিনি অনেক বছর যাবৎ। কয়েকদিন আগে গাছ কিনতে যেয়ে দেখি তারা গাছে পানি দিচ্ছে ড্রেন থেকে মেশিন লাগিয়ে, ড্রেনটা মাটির, চওড়া ৮-১০ ফুট। পানি তে ময়লা আছে। পানি নাপাক পানি। এখন প্রশ্ন হলো কত গাছ এনেছি,সেই গাছ নেড়ে কত জায়গায় হাত দিয়েছি তার কোন ও হিসেব নাই।না জেনেই নাপাকি কত জায়গায় ছড়িয়েছি।এখন এই নাপাকি যা অজান্তে বাসায় কত জায়গায় ছড়িয়েছি তা পাক করবো কিভাবে, বারান্দায় এখনো অনেক গাছ আছে সেগুলোই বা কি করবো?? ইসলামিক দিক থেকে উত্তর দিলে খুশি হবো।। 

1736 views

1 Answers

নাপাক মাটিতে গাছ জন্মালে সেই গাছ নাপাক নয়। সেই গাছ নেড়ে অন্য জায়গায় হাত দিলে সেই যায়গা নাপাক হবেনা।

বারান্দায় এখনো যে গাছ আছে সেগুলো কিছুই করা লাগবে না। ওখানেই বেড়ে উঠুক।

নাপাক মাটিতে গাছ জন্মালে সেই গাছের ফল কি করেন?

যে পানি গাছ বা ফল-ফলাদি থেকে বের হয় যেমন—আখের রস, ফলের রস, ডাবের পানি ইত্যাদি।

1736 views Answered

Related Questions

Next steps