পিরিয়ড হবার তারিখ ৯ দিন অতিবাহিত হয়ে গেছে এখনো পিরিয়ড শুরু হচ্ছে না!?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য আপনার মাসিক বন্ধ হয়েছে গত 9 দিন থেকে আর এই নয় দিনের মাথায় কিছু না জেনে বুঝে mm-kit কখনোই খাওয়া সম্ভব নয় বা উচিত হবে না সুতরাং আপনি আগে জেনে নিন আপনার মাসিক বন্ধের কারণ কি। মাসিক হঠাৎ করেই বন্ধ হবার কয়েকটি কারণ থাকে বা মাসিক পিছিয়ে যাওয়ার কয়েকটি কারণ থাকে তাদের মধ্যে, ওজন বেড়ে যাওয়া, ভিটামিনের ও আয়রনের অভাব, রক্তস্বল্পতা, শারীরিক দুর্বলতা, ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা হতাশ হওয়া, এছাড়াও যোনি সংক্রান্ত সমস্যা এবং জরায়ুতে সংক্রান্ত কোন সমস্যা থাকলে মাসিক এর নির্দিষ্ট সময় এতে কয়েক দিন পিছিয়ে যায় এছাড়াও প্রেগন্যান্ট হলে মাসিক বন্ধ থাকে, যেহেতু আপনার গত ৯ দিন হতে মাসিক বন্ধ সেক্ষেত্রে আপনি প্রেগন্যান্ট কিনা এখন না তা বুঝা সম্ভব না।তাই অপেক্ষা করুন আগামী ২ সপ্তাহ পর্যন্ত। এর মধ্যেই মাসিক না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন। প্রয়োজনে গাইনি ডাক্তার দেখাবেন। নিজে থেকে কোন পিল খাবেেন না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy