মাসিক জন্ম বিরতিকরণ ওষুধ নিয়ে জানতে চাই।?
আমি নতুন বিয়ে করেছি, মেয়েদের সম্পর্কে কোন ধারণা নেই। আমার স্ত্রী কিছু বিষয়ে প্রব্লেম ফেইস করছে সেগুলো সম্পর্কে জানতে চাচ্ছি।
- আমার স্ত্রী নরেন ২৮ সেবন করছে, বিয়েটা পিরিয়ডের কিছু দিন পর হওয়ায় তখন থেকেই ট্যাবলেট খাওয়া শুরু করে। এতে করে তার স্বাভাবিক পিরিয়ডের সময় পরিবর্তন হয়ে যাচ্ছে। এতে করে কোন ক্ষতির আশংকা আছে কি না?
- স্বাভাবিক পিরিয়ডের সময় পিরিয়ড না হলেও তলপেট ফুলে থাকে; মাঝে মধ্যে ব্যথা অনুভব হয়। এর প্রতিকার কি?
- ভুলে একদিন ট্যাবলেট খেতে ভুলে গেলে করণীয় কি?
- লাল ট্যাবলেট খাওয়ার কতদিন পর পিরিয়ড শুরু হবে?
- কোন প্রয়োজনে সাদা ট্যাবলেট শেষ হওয়ার পর আবার নতুন পাতার সাদা ট্যাবলেট খাওয়া শুরু করে দিল। এতে কোন ক্ষতির আশংকা আছে কি?
1644 views
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি নতুন বিয়ে করেছেন এবং আপনার স্ত্রী বেশ কিছু সমস্যার সম্মুখিন হচ্ছে । কিন্তু এ নিয়ে আপনি অযথা কোন চিন্তা করবেন না ।আপনার পাশে বিস্ময় আনসার আছে ।আপনি আপনাদের যেকোন সমস্যা সমাধানে ও পরামর্শ নিতে এখানে প্রশ্ন করুন আসা করি আপনাকে আমরা যথেষ্ট চেষ্টা করবো পরামর্শ ও সেবা দিতে।
আপনাকে আপনার প্রশ্নের উত্তর গুলো সিরিয়াল ভাবে দিচ্ছি আপনি তা দেখে নিন।
- আসলে এই নরেট ২৮ পিল হলো স্বল্পমেয়াদি পিল যা নারীদের মিন্স চলাকালিন সময়ে সেবন করা শুড়ু করতে হয়।কিন্তু ওনি ওনার পিরিয়ডের কিছু দিন পর বিয়ে হওয়ায় তখন থেকেই সে এই পিল খায় যার কারনে ওনার আগের মিন্সের সময় পরিবর্তন হচ্ছে । যা স্বাভাবিক ইহা কোণ সমস্যা বা ক্ষতির আশঙ্খা নেই। তবে যদি ওনি মিন্সের সময় হতে এই পিল খাওয়া শুরু করতো তাহলে ওনার মিন্স আগের সময় বা ঠিক সময়েই হতো ।তবে ওনি মিন্সের কিছুদিন পর খাওয়া শুরু করেছে যার কারনে ওনার মিন্স এর সময় পরিবর্তন হচ্ছে ।তবে মনে রাখবেন এই পিল গুলো মিন্স চলাকালিন সময়ে খাওয়া শুরু করতেহয় ।কিন্তু অন্য সময়ে খেলে বা মিন্স ব্যতীত অন্য সময়ে খাওয়া শুরু করলে প্রেগন্যন্সি রোধে ব্যর্থ হতে পারে।কাজেই পরবর্তীতে এই পিল খেতে চাইলে ওনাকেবলবেন ওনি যেনো ওনার মিন্সের ২-৫তম দিনের মধ্যে যেকোন দিন হতে নিয়মিত করে প্রতিদিন খেয়েনেয়। তাহলে আসা করি ওনার মিন্সের সময় তেমন বেশিদিন পরিবর্তন হবে না বা প্রেগন্যান্সি রোধে অনেক ভালো কাজ করবে। আসা করি বুঝেতে পারবেন।
- ওনার মিন্সের সময় মিন্স না হলেও তলপেট ফুলে থাকে; মাঝে মধ্যে ব্যথা অনুভব হয় এসব মুলত পিলের ইফেক্ট এর প্রভাব কাজেই আপনি ওনাকে অপেক্ষাকরতে বলেন আসা করি মিন্স হবে। আসলে ওনি মিন্স এর সময় এই পিল খান নি যার কারেন ওনার মিন্সের সময় পরিবর্তন হচ্ছে ।তাছাড়া যেহেতু ওনি মিন্সের সময় এ পিল খাওয়া শুরু করে নি সেক্ষেত্রে ওনার প্রেগন্যান্সির সম্ভাবনাও থাকতে পারে তাই আপনি আপাতত অপেক্ষাকরুন দেখুন আগামি ২/৩ সপ্তাহের মধ্যে মিন্স হয় কিনা ।এর পরেও মিন্স না হলে প্রেগন্যান্সি টেস্ট করবেন।
- যদি ওনি ভুলে একদিন ট্যাবলেট খেতে ভুলে যায় তাহলে যখনি মনে পড়বে যে সে পিল খায় নি সেক্ষেত্রে সিরিয়াল অনুযায়ী ভুলে যাওয়া পিল টি খেতে হবে অথবা একদিন পিল খেতে মনে না থাকলে পরের দিন ভুলে যাওয়া পিল পরেরদিনের পিল সহ একসাথে দুইটি খেতে বলবেন ।
- সাদা পিল গুলো খাওয়া শেষ হলেই পরের দিন থেকে লাল পিল খেতে বলবেন আর এই লাল পিল খাওয়া কালিন সময়ে ওনার মিন্স শুরু হয়ে যাবে তবে এই সময়ে মিলন করবেন না ,অপেক্ষা করবেন মিন্স হবে। এবং মিন্স চলাকালিন সময়েও এইলাল পিল খেতে পারবে সমস্যা নেই কারন এসব আয়রনের পিল যা মিন্স ক্লিয়ার হতে সহায়তা করবে।
- যদি ওনি সাদা পিল খাওয়া শেষ করেই পরের দিন থেকে আবার নতুন পাতার সাদা পিল খাওয়া শুরু করে তাহলে ওনার মিন্স হবে না যা বন্ধ থাকবে তবে সামান্য হালকা কয়েক ফোটা ব্লাড যেতে পারে। তবে নিয়ম হলো যে সাদা পিল গুলো নিয়মিত করে খাওয়া শেষ হলে ৭ দিন অপেক্ষাকরবেন এই ৭ দিনের মধ্যে মিন্স শুরু হলে একই নিয়মে নতুন পাতার পিল খাবেন । আসা করি প্রেগন্যান্সি রোধে কাজ করবে।
আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের বিস্ময় আনসারে জানাবেন বা আমাকে কল করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথেই থাকুন ।
1644 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy