1 Answers
আসলে হাঁটা বা বসার ক্ষেত্রেও ইসলামে স্বামী-স্ত্রী কে কোন দিকে বসবে সে ব্যাপারে ধরাবাঁধা কোনও নিয়ম নেই। সুতরাং তারা যেভাবে বসলে বা চলাফেরা করলে স্বাচ্ছন্দ্যবোধ করে সেভাবে করত পারে। এতে কোন সমস্যা নেই। আমাদের সমাজ কিছু মানুষ মনে করে যে, স্ত্রীকে নিয়ে রাস্তায় হাঁটার সময়, যানবাহনে চলার সময় বা কোথাও বসার সময় স্ত্রীকে ডানপাশে রাখতে হয়। অন্যথায় তাদের জীবনে অমঙ্গল নেমে আসে। এমন বিশ্বাস নিতান্তই কুসংস্কার পূর্ণ। স্বামী-স্ত্রী ডানে-বামে থাকার সাথে জীবনের মঙ্গল-অমঙ্গলের কোনও সম্পর্ক নাই। এ ধরণের বিশ্বাস রাখা শিরক।
ডান পাশে রাখার পক্ষে একটি যুক্তি দেয়া হয় যে, স্ত্রী যদি ডানে থাকে তাহলে যে কোনও হঠাৎ দুর্ঘটনা, শত্রুর আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হলে স্ত্রীকে ডানহাতে আগলে রেখে বামহাত ও শরীরে বাম পার্শ্ব দ্বারা আত্মরক্ষা রক্ষা করা সহজ হয়। কারণ ডানহাতে আগলে রেখে বামহাতে শত্রুকে প্রতিহত করা বা দুর্ঘটনায় আত্মরক্ষা তুলনামূলক ভাবে অধিক উপযোগী ও সহায়ক।
যাইহোক, কেউ যদি এ উদ্দেশ্যে এমনটি করে তাহলে তাতে কোনও আপত্তি নাই ইনশাআল্লাহ। স্ত্রী ও বাচ্চাদেরকে নিয়ে রাস্তার পাশ দিয়ে চলা সময় যে পাশে গাড়ি চলাচল করে তাদের নিরাপত্তা স্বার্থে ও দুর্ঘটনা এড়াতে সে পাশে না রাখাই ভালো। বরং পুরুষ ব্যক্তি ওপাশে থাকবে এবং সতর্কতার সাথে পথ চলবে। এটা শরিয়তের বিষয় নয় বরং নিরাপত্তা ও সতর্কতা মূলক বিষয়।আসা করি বুঝতে পারছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy