1 Answers
আসলে ঘুমানোর সাধারণ সুন্নতি পদ্ধতি হল, ডান দিকে কাত হয়ে ঘুমানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ
"যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওজুর মত ওজু করবে। অতঃপর ডান কাঁথ হয়ে ঘুমাবে।" (সহিহ মুসলিম, হা/২৭১০)
আবু যার জুনদুব ইবনে জুদানাহ আল গিফারী রা. থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে উপুড় হইয়ে শুয়ে থাকতে দেখে বলেছিলেন,
إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّار"এটি জাহান্নামিদের শয়ন পদ্ধতি।” (ইবনে মাজাহ, হা/৩৭২৪)যাহোক, উপরোক্ত হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে, বাঁপাশে বা পেটের ভরে উপুড় হয়ে শোয়া উচিত নয়। এ বিধানটি পুরুষ-নারী সকলের জন্যই প্রযোজ্য।ইমাম ইবনে কাইয়েম রহ.বলেছেন, “বাঁপাশে অথবা পেটের উপর ভর করে শয়ন করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।” তাছাড়া বৈজ্ঞানিক দৃষ্টিতেও ডান কাঁথে শয়ন করার স্বাস্থ্যগত উপকারিতা প্রমাণিত। স্বাস্থ্য বিজ্ঞানীদের মতে, ডান কাঁথে শয়ন করা অনিদ্রা দূর করা, শান্তিময় ঘুম আনয়ন, নাক ডাকার সমস্যা থেকে মুক্তি, খাদ্য হজম, পাকস্থলী ও হৃৎপিণ্ডের সুস্থতা, শরীরে রক্ত চলাচল ইত্যাদি ক্ষেত্রে সহায়ক।
তবে স্বামী-স্ত্রী তাদের সুবিধা ও ভালোলাগা অনুযায়ী ডান-বাম যে দিকে খুশি ঘুরে ঘুমাতে পারে। অনুরূপভাবে বিশেষ পরিস্থিতিতে বাঁপাশে কাত হয়ে ঘুমালেও কোনও গুনাহ নেই ইনশাআল্লাহ। যেমন: গর্ভবতী নারী, অসুস্থতা, শরীরের ডান পাশে কোন সমস্যা থাকা ইত্যাদি। তবে যথাসাধ্য ডান কাঁথে ঘুমানোর অভ্যাস করাই উত্তম।ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy