1 Answers
তওবা করে আবার হস্তমৈথুন করলে তাকে ইসলামি রিতিতে দুনিয়াতে শাস্তি দেওয়া হয়না। তবে পরকালে তার শাস্তি হবে।
পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যে মন্দ কাজ করবে, তাকে সেই কাজের শাস্তি ভোগ করতে হবে। (সুরা নিসা : ১২৩)।
একবার গুনাহ করার পর আল্লাহর নিকট তওবা করার পর আর সেই গুনাহে লিপ্ত হওয়া যাবেনা। তাহলেই কেবল আল্লাহ সেই সকল কবিরা গুনাহ বা বড় গুনাহ থেকে মাফ করতে পারেন।
কবিরা গুনাহ সম্পর্কে মহান আল্লাহ বলেন: যেগুলো সম্পর্কে তোমাদের নিষেধ করা হয়েছে যদি তোমরা সেসব বড় গোনাহ গুলো থেকে বেঁচে থাকতে পার। তবে আমি তোমাদের 'ছোট' গুনাহ সমূহ ক্ষমা করে দেব এবং সম্মান জনক স্থানে তোমাদের প্রবেশ করাব। (সূরা নিসা: ৩১)।
কবিরা গুনাহ যদি বারবার করেন তাহলে তা থেকে অবশ্যই মাফ পাওয়া যাবে। রাসুল (সাঃ) এরশাদ করেছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করবেন, যতক্ষণ পর্যন্ত বান্দা বিরক্ত না হবে।
তবে এই তওবার মধ্যে অবশ্যই আন্তরিকতা, নিষ্ঠা, ইখলাস এবং মনের প্রবল ইচ্ছা থাকতে হবে। শয়তানের দ্বারা প্রতারিত হয়ে সে যদি আবার এই কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে আল্লাহ তার তওবা কবুল করবেন।
কিন্তু তওবার উদ্দেশ্য এমন হয় যে যদি সুযোগ পাই, আবার খারাপ কাজে লিপ্ত হব, তাহলে মুনাফিকি তওবার কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা লাভ করতে পারবে না। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, তোমরা এমন তওবা করবে যে তওবা একেবারেই নির্ভেজাল হয়, যে তওবায় সামান্যতম কৃত্রিমতা অথবা কপটতার স্থান নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy