ইফতারের পর প্রশাব হলুদ হয় কেন?
ভাই আমার ইফতারের পর পেশাব হলুদ হয়। কিন্তু পরবর্তীতে আবার খাবার ও পানি খাওয়ার পর প্রশাব আবার স্বাভাবিকভাবে হয়। রোজার আগে আমার কখনোই পেশাব হলুদ হত না। কিন্তু এখন হচ্ছে তাও শুধুমাত্র ইফতারের পরে। এটি কি সারাদিন রোজা রাখার জন্যই হচ্ছে? নাকি অন্য কোনো সমস্যা?
2 Answers
শরীরে পানিস্বল্পতার কারনে প্রশ্রাবে ইউরিনের পরিমান বেড়ে যায়, ফলে এর রঙ হলদে দেখায়। রোজায় যেহেতু দীর্ঘক্ষন পানি পান থেকে বিরত থাকেন সেজন্যই মূলত এমনটি হচ্ছে।
এতে প্রত্যক্ষ কোন স্বাস্থ্যঝুকি নেই, তবে ইফতারী এবং সেহরীতে যথেষ্ট পরিমান পানি পান না করলে পানিস্বল্পতাজনিত বিভিন্ন সমস্যায় আক্রান্ত হতে পারেন।
হ্যা অবশ্যই এটি সারাদিন অনাহার এ থাকার কারনে দেহের পানি শুণ্যতার কারনে এছাড়াও অতিরিক্ত গরম থাকার কারনেও ইফতারের পর হলুদ প্রস্রাব আসে সাথে কারো ক্ষেত্রে জ্বালাপোড়া করে।তবে এটি তেমন সমস্যা না যদি শুধু ইফতার এর পরেই এমনটি হয়।
আমারো একই সমস্যা হচ্ছে এছাড়াও শুধু আপনি আমিই না।নারী পুরুষ সবার এই সমস্যাটি হবেই যা রমজান মাসে গরমে রোজা থাকায় দেহে পানি শুণ্যতার কারনে এরকম হচ্ছে।
তবে হ্যা সেহরিতে চাহিদা মত পানি খাবেন। অতিরিক্ত খাবেন না।আর ইফতারের সময় স্যালাই খাবেন,জুসি বা গ্লুকোজ বা খাওয়ার সেলাইন খাবেন এতে বেশ উপকার পাবেন।তবে ইফতার করেই খাবেন ইফতারের আগে খালিপেটে ১/ হাপ গ্লাসের উপর বেশি পানি খাবেন না এবং ইফতার করেই খাবেন পিপাসা মিটানো পর্যন্ত।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy