1 Answers

কোনো সমস্যা থেকে মুক্তি পেতে সমস্যাটির তীব্রতা ও ধরণ অনুযায়ী কম-বেশি সংখ্যক রুকইয়াহ সেশন (বিরতি দিয়ে দিয়ে) নেয়ার প্রয়োজন হয় এবং পাশাপাশি বাড়িতে আমাদের দেয়া পরামর্শগুলো গুরুত্ব সহকারে ফলো করতে হয়। 

. 

কোন সমস্যার জন্য ঠিক কতো সেশন রুকইয়াহ করা প্রয়োজন হবে, সমস্যাটি ঠিক কতোদিনে একেবারে দুর/নির্মুল হবে (বা আদৌ হবে কিনা) ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্টভাবে বলে দেয়া (আগে থেকে), আমরাসহ পৃথিবীর কোনো রাকী'র (যিনি রুকইয়াহ করেন) পক্ষেই সম্ভব নয়; যেহেতু বিষয়টি তাকদীর ও গায়েবের মাসআলা, আর এবিষয়ে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তায়া'লাই অবগত। 

. 

তবে আমরা যেটা বলতে পারি সেটা হলো, উপরে উল্লেখিত ক্যাটাগরির নানা ধরনের সমস্যা থেকে বিশ্বব্যাপী নিয়মিত বহু মানুষ রুকইয়াহ করে আল্লাহর ইচ্ছায় সুস্থ/সমস্যামুক্ত হচ্ছেন, একইভাবে আমাদের এখানেও। 

.

 অপর দিকে এজাতীয় সমস্যার জন্য প্রচলিত যে চিকিৎসা পদ্ধতিগুলো আমরা সমাজে ব্যপকভাবে দেখতে পাই তাতে রয়েছে শির্ক, কুফর, বিদআত-সহ এমন নানা কিছু যা একজন মুমিনের জন্য ঈমানহারা হওয়ার কারণ, কোনোটি ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর (আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন)। 

. 

আপনাকে শুধুমাত্র যে কয়টা সেশন রুকইয়াহ করাবেন তার জন্য নির্ধারিত ফিস দিতে হবে। 

. 

 জাঝাকুমুল্লাহ। 

 #রুকইয়াহ #হিজামা #খুলনা #RHKhulna

1655 views Answered

Related Questions

Next steps