আমি এক সাথে, ৩,বার সেক্স করেছি এখন আমার স্ত্রী কি প্যাগ্নেট হতে পারে বা কত দিন লাগবে প্যাগ্নেট হইতে?
1 Answers
মাসিক যদি নিয়মিত হয়। তাহলে মাসিক শুরু হওয়ার পূর্বের ৭ দিন থেকে শুরু করে, মাসিক শেষ হওয়ার দিন পর্যন্ত নিরাপদ সময়, মানে এই সময়ের মধ্যে যৌন মিলনে প্রেগনেন্ট না হওয়ার সম্ভাবনাটাই বেশী। তাই আপনি যদি উল্লেখিত সময়টা ছাড়া বাদবাকি সময়ের মধ্যে যৌন মিলন করে থাকেন। তাহলে আপনার স্ত্রীর প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্ত্রী প্রেগনেন্ট কি না সেটা এখনি বুঝা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনাকে আপনার স্ত্রীর পরবর্তী মাসিকের তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তারিখ অনুযায়ী মাসিক না হয়, সেক্ষেত্রে আপনাকে আরো ৩ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি এর মধ্যে মাসিক হয়ে যায় তাহলে তিনি প্রেগনেন্ট হন নি। আর যদি এই ৩ সপ্তাহ সময়ের মধ্যে মাসিক না হয়। তাহলে তার ইউরিন পরিক্ষা করে নিশ্চিত হতে হবে যে তিনি প্রেগনেন্ট কিনা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy