অনুবাদ করে দিন, ইংরেজি থেকে বাংলায় সম্পূর্ণ ক্রুটি মুক্ত ভাবে?
1 Answers
লোকসঙ্গীত হচ্ছে এক প্রকার গান যা কোনো দেশ বা জাতির ঐতিহ্যগতভাবে গাওয়া হয়ে থাকে। সাধারণত এটি গ্রাম্য লোকের গান হিসেবে বিবেচিত। লোকসঙ্গীতে গ্রাম্য মানুষের জীবনযাত্রা নিহিত। এটি তাদের আশা, প্রত্যাশা, দুঃখ স্বপ্ন সবকিছুকে তুলে ধরে। যাই হোক, লোকসঙ্গীত বাংলাদেশের সংস্কৃতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ উপাদান। বাংলাদেশের অধিকাংশ লোকসঙ্গীত হলো বাউল, ভাটিয়ালি, মুর্শিদী, মারফতি, যাত্রাগান, শারিন গান, কবিগান, গম্ভীরা ইত্যাদি। বাংলাদেশের কয়েকজন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী হলেন লালন শাহ, আব্বাস উদ্দীন, আব্দুল আলিম, শাহ আব্দুল করিম, মমতাজ এবং আরো অনেকে। এটি একা একা বা দলীয় উভয়ভাবে গাওয়া হয়। ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র তবলা, ঢোল, মাদাল, একতারা, বাঁশি, সিতার, করতাল, মন্দিরা, দোতারা, সারিন্দা ইত্যাদি এটি গাইবার জন্য ব্যবহৃত হয়। বর্তমানে পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও লোকসঙ্গীত গাইবার জন্য ব্যবহার হচ্ছে। বর্তমান সময়ে তরুণ প্রজন্ম লোকসঙ্গীতে খুবই কম উৎসাহ পোষণ করে। সাধারণভাবেই তরুণ সমাজে ব্যান্ড এবং পপ সঙ্গীত প্রতিনিয়ত জনপ্রিয়তা পেয়েই চলছে। যেহেতু লোকসঙ্গীত আমাদের সংস্কৃতিকে চিহ্নিত করে তাই আমাদের উচিৎ এর সংস্পর্শে থাকা।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy