এ্যান্ড্রয়েড ফোনকে পকেট রাউটার বানানোর উপায়?
আমার এন্ড্রয়েড ফোনেকে পকেট রাউটার এর মত করে পিসিতে ইউজ করতে চাচ্ছি, কিন্তু বুঝছি না কি করব। এর জন্য কি কোন এপস নামাতে হবে? একটু সহজ দিন, গুগল ইউটিউব দেখে কিছু বুঝি না।
1 Answers
আপনার ফোনের সেটিং এ যান। সেটিং থেকে হটস্পট বা মোবাইল হটস্পট অপশন খুজে বের করুন। অনেক ফোনে এটি নেটওয়ার্ক এন্ড তেথারিং এর ভেতর থাকে। অনেক ফোনে আলাদাভাবে থাকে। যাই হোক, হটস্পট অপশন পেলে তাতে ক্লিক করুন, অধিকাংশ ফোনের এর ভেতর সেটাপ অপশন পাবেন। স্যামসাং ফোনে কনফিগারেশন নাম থাকে, সেটাতে ক্লিক করুন, এবার হটস্পট নাম বা ssid name দিন, না দিলেও এখানে ডিফল্ট ভাবে একটি নাম থাকে। এর পর নিচের বক্সে পাসওয়ার্ড দিন ৮ অক্ষরে। অনেক ক্ষেত্রে পাসওয়ার্ড বক্স না পেলে সিকিউরিটি এর ড্রপডাউন অপশন থেকে wps2 সিলেক্ট করলেই পেয়ে যাবেন। এবার হটস্পট হন করুন। ব্যাস হয়ে গেল আপনার পকেট রাউটার। এবার ডিভাইস কানেক্ট করে ধুমছে চালাম ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy