অ্যান্ড্রয়েড ফোনে ক্লিন মাস্টার ব্যাটারি সেভার অ্যাপগুলো কি সত্যিই কার্যকরী ভূমিকা পালন করে?
১. প্লে স্টোর থেকে এন্ড্রয়েড ফোনের জন্য ক্লিন মাস্টার ব্যাটারি সেভার ইত্যাদি অ্যাপ ইন্সটল করা যায়। আবার অনেক ফোনে এগুলো সিস্টেম অ্যাপ হিসেবে আগে থেকেই ইন্সটল করা থাকে। এই অ্যাপগুলো ফোনে সত্যিই কার্যকরী ভূমিকা পালন করে নাকি নিছক দৃষ্টি বিনোদনের জন্য?
3 Answers
ক্লিন মাস্টার অ্যাপটি জাংক ফাইল রিমুভিংএর জন্য ভালো কাজ করে। আপনার ফোনের যাবতীয় তথ্য সঠিক রেখেও অপ্রয়োজনীয় সবকিছু মুছে এটি জায়গা বের করে দেয়। তাই এটিকে কার্যকরী বলা যায়। কিন্তু এর যে ব্যাটারি সেভিং অপশনটি সেটা আদৌ কাজ করে কি না সে বিষয় আমি সন্দিহান। কারণ চার্জিংএর সময় এটি চালু থাকলে আমার মনে হয় চার্জ আরো দেরিতে হয়। এটা ছাড়া আমার ফোন ১ ঘন্টায় চার্জ হয়ে যায়। কিন্তু এটাসহ একই চার্জারে দেড় ঘন্টার মত লেগেছে। এর চেয়ে ব্যাটারি সেভের জন্য ফোনের ব্রাইটনেস কমিয়ে এবং ফোনে থাকা পাওয়ার সেভিং অপশন ব্যবহার করুন। অন্যান্য পাওয়ার সেভিং অ্যাপগুলো আরো ব্যাটারি দ্রুত শেষ করে দেয়। এসব থেকে তো দূরেই থাকবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy