Student Visa নিয়ে বিদেশ যেতে চাচ্ছিলাম আর সেই সম্পর্কে আমার প্রশ্ন?
আমি ২০১৫ তে এস.এস.সি পরিক্ষা সম্পন্ন করি। আমার GPA ছিল মাত্র ৩.০০। আমি বর্তমানে কম্পিউটার এর উপর ডিপ্লোমা করছি আর, ৪র্থ পর্বে পড়ছি। আমার পারিবারিক কিছু সমস্যার কারনে বিদেশ যাওয়ার জন্য চাপ দিচ্ছে। কিন্তু, আমার স্বপ্ন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে দেশে কিছু করব বা বিদেশ যাব। কিন্তু, বর্তমান পরিস্থিতি তে কোন ভাবেই আমার পক্ষে পড়াশুনা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছেনা। তাই আমি স্বীদ্ধান্ত নিয়েছি Student Visa নিয়ে বিদেশ যাব। যেখানে আমি আমার পড়াশুনার পাশাপাশি আমার পরিবারের দায়িত্ব নিতে পারব। আমার প্রশ্ন হল আমার এই ক্ষুদ্র Qualification দিয়ে আমি কম্পিউটার ডিপ্লোমা করার জন্য কোন দেশে গেলে পড়ালেখা+আয় দুটোই করতে পারব এবং বেতন কত পেতে পারি। আর, ওই দেশে পড়া শেষ হলে আমি কি ওই সার্টিফিকেট দিয়ে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর পরিচয়ে আমাদের দেশে বা ওই দেশে পরিচয় দিতে পারব? অর্থাৎ ওই সার্টিফিকেট এর কি আমাদের দেশে দাম থাকবে? আর, আমি কি পড়াশোনা শেষ করলে ওই দেশে/অন্য কোন যায়গায় একজন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর চাকরি পাব??? উল্লেখ্য, আমি কঠোর পরিশ্রম করতেও পিছপা হবনা। আমাকে যদি কোন সহৃদয়বান ভাই/বোন সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করেন আমি চির কৃতজ্ঞ থাকব।
1691 views
0 Answers
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy