1 Answers
ইন্টারনেট ডাটা বাইট রেটে ট্রান্সফার হয়। তাই বেশি কাটার কোন সুযোগ নাই, আপনি লোড দিলেন ১০ কেবি তাহলে ১৫ কেবি খরচ হবার বা কাটার সুযোগ নাই। তবে আপাত দৃষ্টিতে বেশি খরচ হলে বেশি কাটছে বলে মনে হবার কারন হচ্ছে, নেট স্পিড যতই বেশি, ক্লিয়ার, লো ল্যাটেন্সি হবে ততই আপনার ডিভাইসে বেশি ট্রান্সমিট হবে। ধরুন আপনি ইউটিউবে ভিডিও দেখছেন। এখন নেট স্পিড কম হলে কনভার্টেড ভিডিও ফ্রেম লোড হবে ফলে কম এমবি কাটবে। স্পিড বেশি হলে ফ্রেম রেট বাড়বে ফলে কনভার্ট কমে যাবে, এমবি বেশি কাটবে।
এছাড়া একইরুপ নেট স্পিড বেশি হলে ডিভাইসের অটো আপডেট চলতেই থাকে, তাই অজান্তে নেট কাটতেই থাকে। আর একটি বিষয় হচ্ছে স্পিড কম হলে ডাটা কমপ্রেস হয় ফলে কম কাটে, স্পিড বেশি হলে নানা স্ক্রিপ্ট লোড হয়ে বেশি কাটে। আপনার এলাকায় হয়ত জিপি নেট ভাল তাই এমন মনে হয়।
এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে সার্ভারের সাথে সর্বক্ষন ট্রান্সমিশনে থাকা। হতে পারে জিপি সারভার সবসময় ডিভাইসের সাথে লোকাল ভাবে ডাটা ট্রান্সমিশনে থাকে।