ইমারজেন্সি পিল খাওয়ার কতোদিন পর মাসিক হবে?
আমার স্ত্রীর মাসিক শেষ হবার ২য় দিনের মাথায় গত ১৭ সেপ্টেম্বর ২০২১ তারিখে সহবাস করি। করার আধ ঘন্টা পরে একটা নোরিক্স পিল খাওয়াই। পিল খাওয়ানোর ১০ মিনিট পরে দুজনে আবারো সহবাস করে ফেলি। এজন্য ফার্মেসি তে জিজ্ঞেস করে একটা ইমকন পিল কিনি। আর এটা প্রথম পিল খাওয়ানোর ১০/১২ ঘন্টা পরে খাওয়াই। ২য় পিল খাওয়ার পর পিরিয়ড ভাব আসছিলো কিন্তু পিরিয়ড হয় নি। এখন আমার প্রশ্ন হলো.....
১. পরবর্তী মাসিক আনুমানিক কেমন সময়ে হতে পারে?
২. দুটো পিল খাওয়ানোর জন্য কি কোন সমস্যা হবে?
৩. তার কি গর্ভবতী হবার সম্ভাবনা আছে?
৪. যদি গর্ভবতী হবার সম্ভাবনা থাকে তাহলে পরবর্তী তে কি করতে পারি?
1 Answers
ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনি মিলন করেছেন ১৭ তারিখে এবং তার আধা ঘন্টা পর ওনাকে ইমার্জেন্সি নোরিক্স পিল খাওয়াইছেন । কিন্তু তার পরের দিন অর্থাত১৮ তারিখে আবার সকালে মিলন করেছেন এতে আবার ইমার্জেন্সি ইমকন পিল খাওয়ানো ভুল করেছেন ।কেনো না প্রথম নোরিক্স ইমার্জেন্সি পিল খাওয়ার ৭২ ঘন্টার মধ্যে বেশ কয়েক বার মিলন করতে পারতেন । কিন্তু তা না করে আপনি অভার ডোজ নিয়েছেন । তবে এতে তেমন কোণ সমস্যা হবে না। তবে ওনার শারীরিক ভাবে পিলের সাইট ইফেক্ট হতে পারে। যার কারনে ওনার মিন্স এর সময় পেরিয়ে যেতে পারে। ওনার প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না । আপনি ওনাকে অপেক্ষা করতে বলেন আসা করি ওনার মিন্স হবে।
আসলে ইমারজেন্সি পিল সেবন করলে বেশির ভাগ ক্ষেত্রে মিন্স অনিয়ম হয় এবং মিন্সে অস্বাভাবিক ভাবে হতে থাকে। তাই বলা সম্ভব না যে ইমার্জেন্সি পিল সেবনের পর মিন্স ঠিক কখন ,কিভাবে , কোণ সময়ে মিন্স হবে। তাই ওনাকে আপনি অপেক্ষা করতে বলেন । আসা করি ওনার মিন্স হবে। পরবর্তীতে ওনাকে এভাবে অনিয়ম করে ইমার্জেন্সি পিল খাওয়াবেন না। মিলনে কনডম নিবেন । আসা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আসা করি বুঝতে পারছেন। পরবর্তীতে আপনার কোণ সমস্যা হলে বা কোন কিছু জানার থাকলে আমাদের Bissoy Answer এ প্রশ্নে জানাবেন বা আমাকে Call (কল) করুন আসা করি আমি চেষ্টা করবো আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সাহায্য করতে ।ধন্যবাদ বিস্ময়ের সাথে থাকার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy