প্রচলিত নিয়মে বিবাহ করলে অর্থাৎ কোন সাক্ষী ছাড়া বিয়ে করে শারিরিক সম্পর্ক করলে কি তা গুনাহ হবে..?
2 Answers
বিয়ের জন্য ইসলামি শরিয়তের সাক্ষী থাকা জরুরি । হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না । (তিরমিজি শরিফ) হযরত ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত অপর এক হাদিসে রয়েছে, যেসব নারী সাক্ষী ছাড়া বিয়ে করেন, তারা ব্যভিচারী। ইসলামি শরিয়তে সাহাবায়ে কেরাম,তাবেঈন, তাবে-তাবেঈন ও চার মাজহাবের ইমামরা বলেছেন, সাক্ষী ছাড়া কোনো বিয়ে হয় না । ফিকহ ও ফতোয়ার কিতাবে উল্লেখ, কোনো দুজন মুসলমান নর-নারীর বিয়ে দুজন স্বাধীন, সুস্থ জ্ঞানসম্পন্ন, প্রাপ্তবয়স্ক পুরুষ অথবা একজন পুরুষ ও দুজন নারী সাক্ষীর উপস্থিতি ছাড়া হবে না । (হিদায়া২/ ২৭৬,শামি ৪/ ৮৬ ফিকাহর সব কিতাবে বলা হয়েছে, যে বিয়ের অনুষ্ঠানে বর বা বরের উকিল এবং কনে বা কনের উকিল একই বৈঠকে একই স্থানে সশরীরে উপস্থিত থাকতে হবে এবং সে অনুষ্ঠানে সাক্ষীরাও সশরীরে উপস্থিত থেকে বর বা বরের উকিল ও কনে বা কনের উকিলের ইজাব- কবুল সরাসরি ও সামনাসামনি শুনতে হবে। তবেই তাদের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে, অন্যথায় নয়। (ফতোয়ায়ে আলমগীরি, ১/ ২৬৯)
স্বাক্ষী ছাড়া বিয়ে করার কোন প্রচলিত নিয়ম বা আইন নেই। যে কোন ধর্মমতে বা আইন অনুসারে বিয়ে মধ্যে স্বাক্ষীর উপস্থিতি বাধ্যতামুলক তাই স্বাক্ষী ছাড়া বিয়ে করা অসম্ভব।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy