1 Answers

আপনার বাবা বেচে থাকতে বণ্টন করলে সেটা কার্যকর হবে না। কারন জীবিত মানুষের জমি বন্টন হবে না। হ্যাঁ, তিনি যদি হেবা ঘোষনা করেন তাহলে সেটা আইনের দিক থেকে ঠিক হবে। কিন্তু আপনার বাবাকে বাদ দিয়ে যে বন্টকনামা করা হয়েছে সেটা আইনগত ভাবে টিকবে না। তাছাড়া বৈধ কোন ওয়ারিশকে বাদ দিয়ে বন্টক করলেও সেই বন্টকনামা আইনের দিক দিয়ে টিকবে না। এখন আপনাকে যদি বাদ দিয়ে বন্টকনামা দলিল করা হয়, তাহলে সেটাও কার্যকর হবে না। সেই দলিল বাতিল করার জন্য আপনি আদালতে একটা বাটোয়ারা মামলা দায়ের করেন, তাহলে আপনার মামলার প্রেক্ষিতে আপনার বাবার জমির খাজনা, খারিজ, বিক্রি, মর্টগেজ যাবতীয় কাজ বন্ধ হয়ে যাবে। যতদিন আপনাকে আপনার অংশ বুঝিয়ে দিবে না ততদিন আপনার ভাইয়েরা উক্ত সম্পত্তি কোনভাবেই হস্তান্তর করতে পারবে না।

2950 views Answered

Related Questions

Next steps