1 Answers
আপনার চুল পাকার পেছনে যে কারন থাকতে পারে তা হল হরমোনের প্রভাব, ভেজাল খাবার, খারাপ তেল, দুষিত পরিবেশ, এলকোহল ও নেশা জাতিয় কিছু পান করা করাসহ অনিয়মিত জীবন যাপনও একটি কারন হতে পারে। তাই নিম্নে উল্লেখিত পদক্ষেপ অনুসরণ করার আগে এগুলো বাদ দেয়ার চেষ্টা করতে হবে। এবার আসুন দেখি কি সেই পদক্ষেপগুলো……
১ নং : ১ চা চামচ হরতকীর গুড়া, ২ চা চামচ পরিমান মেহেদী পাতার গুড়া, অর্ধ কাপ পরিমান নারকেল তেল। সম্পুর্ন উপকরণগুলো একসাথে করুনএবং নাড়তে থাকুন। সম্পূর্ন মিশে গেলে এটি এবার ফুটিয়ে নিন। ঠান্ডা হওয়ার পর পুরো মিশ্রনটুকো আপনার চুলে মেখে নিন। ২ ঘন্টা অপেক্ষা করুন তারপর ভালভাবে ধুয়ে ফেলুন। শ্যাম্পু ব্যাবহার করুন।
২ নং: ১০ গ্রাম কেশুতপাতা নিন, হরতকীর ছাল, ১০/১২ গ্রাম মেহেদী পাতা, ৬-৮টি জবুফলের মাঝের অংশ নিন, ২/৩ টি আমলকি ও প্রয়োজনমত বিটের রস দিয়ে ফুটিয়ে নিন। এবার তৈরিকৃত হেয়ার টনিকটি প্রতিদিন লাগান গোসলের আগে। ৪০ মিনিট পড়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এটি খুবই কার্যকর পদ্ধতি। এটি করেই অনেকের চুল বছরের পর বছর ভাল থাকতে পারে।
৩ নং: বাদামের তেল, আমলকীর রস ও লেবুর রস একসাথে মিশিয়ে প্রতি সপ্তাহের অন্তত ২ দিন ব্যাবহার করা উচিত। তাহলে আপনার চুল আরো স্বাস্থ্যবান আর চুল পাকার সম্ভাবনা একদমই কমে যাবে।
৪ নং: যদি আপনার ইতিমধ্যে চুর পাকা শুরুহয়ে থাকে এবং যা বেশি না মাত্র একটি-দুটি পর্যায়ে আছে তাহলে টকদই, ডিমের কুসুম ও মেহেদী একসাথে করে প্যাক তৈরি করে চুলে মাখুন। আপনার চুল পাকা কমে যাবে।
৫ নং : ২ টেবিল চামচ পরিমান আমলকী গুঁড়া, ১ টেবিল চামচ পরিমান মেথির গুড়া ও ১ কাপ পরিমান নারিকেলের তেল একসাথে করে হালকা তাপে গরম করুন। এটির রং বাদামী রং হলে নামিয়ে রাখুন। এরপর ঠান্ডা করার পর ছেকে প্রতি সপ্তাহে ২ বার চুলের গোড়া পর্যন্ত লাগান। ২ ঘন্টা পরে আপনার চুল ধুয়ে ফেলুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy