2 Answers

চুল ফাটা রোধে করণীয় : ১. চুল ছাঁটা চুল ছোট হয়ে যাবে বলে অনেকেই চুল ছাঁটতে চান না। কিন্তু জানেন কি নিয়মিত চুল ছাঁটলে চুল দ্রুত বড় হয়? এছাড়া চুলের আগা ফাটা রোধ করার অন্যতম পদ্ধতি হলো নিয়মিত চুল ছাঁটা। ২. হট টাওয়েল ট্রিটমেন্ট চুলের আগা ফাটা রোধ করার পাশাপাশি চুলের কোমলতা ধরে রাখতেও সাহায্য করে এ পদ্ধতি। প্রথমে চুলে ভালো করে তেল লাগান। গরমপানিতে তোয়ালে ভিজিয়ে চিপে নিন। এবার এই তোয়ালে গরম থাকতে থাকতেই পুরো মাথায় জড়িয়ে ফেলুন। দশ মিনিট পর খুলে ফেলুন। এভাবে তিন চারবার করুন। এরপর চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। ৩. অলিভ অয়েল অলিভ অয়েল যে ত্বকের জন্য খুবই উপকারী এটা আমরা সবাই জানি। অলিভ অয়েল চুলের জন্যেও সমান উপকারী। চুলের গোড়ার সাথে সাথে চুলের আগাতেও অলিভ অয়েল প্রয়োগ করুন। চুলের আগা ফাটার পরিমাণ কমে যাবে। ৪. লেবুর রস সৌন্দর্যচর্চায় লেবুর রসের ব্যবহার নানাভাবে হয়। চুলের যত্নেও তাই। চুলের আগা ফাটা রোধ করতে ব্যবহার করতে পারেন লেবুর রস। লেবুর রসের সাথে সমপরিমাণ পানি মেশান। এবার শুধু চুলের আগায় ভালো করে লাগান। বিশ মিনিট রেখে চুল ধুয়ে ফেলুন। ৫. চায়ের লিকার চায়ের ঠান্ডা লিকার কন্ডিশনার হিসেবে খুবই ভালো। চুলের আগা ফাটা প্রতিরোধ করতেও এর জুড়ি নেই। একটি পাত্রে চায়ের লিকার নিয়ে চুলের আগা তাতে ডুবিয়ে রাখুন দশ মিনিট। এরপর চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুলের আগা ফাটা প্রতিরোধ করবে চায়ের লিকার।

2967 views Answered

চুলের আগা ফাটা প্রতিরোধের পাঁচটি উপায় চুলের আগা ফেটে যাওয়া একটি বড় সমস্যা। নিচে পাঁচটি টিপস দেয়া হল। ফলো করলে আপনি পাবেন সুস্থ, split end বিহীন সুন্দর চুল। * ১. গোসলের পর আমরা অনেকেই তোয়ালে দিয়ে চুল পেচিয়ে বেধে রাখি শুকানোর জন্য। চুল থেকে পানি দূর করার জন্য সবচেয়ে ভাল উপায় হচ্ছে গোসলের সময় ই হাত দিয়ে চিপে পানি বের করে ফেলা। এরপর তোয়...ালের পরিবর্তে কোন নরম কাপড় (টি-শার্ট / সুতি কাপড়) দিয়ে চিপে অতিরিক্ত পানি শুকিয়ে ফেলা। ভেজা চুল কখনোই পেচিয়েবাধা উচিত নয়। * *২. চুলে হেয়ার ড্রায়ার / আয়রন ব্যবহার করার আগে অবশ্যই হিট প্রটেক্টর স্প্রে করে নিন। * ৩. কখনোই ভেজা চুল ইলাস্টিক রাবার ব্যন্ড দিয়ে বাধবেন না। এমন হেয়ার ব্যন্ড / ক্লিপ ব্যবহার করুন যেটা আপনার চুলে আটকে যাবে না। *৪. কন্ডিশনার কেনার সময় এমন কন্ডিশনার বেছে নিন যেটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করে চুলকে শুষ্কতা থেকে রক্ষা করবে। * ৫. শুকনো চুলে নিয়মিত অয়েল মেসেজ করুন, এতে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং চুল শুষ্ক ও রুক্ষ হয়ে যাবে না। এই সাধারণ টিপসগুলোর পাশাপাশি মাঝে মাঝে পার্লার এ গিয়ে চুলের আগা ট্রিম করে আসুন, তাহলে আপনি রক্ষা পাবেন আগা ফাটা থেকে আর আপনার চুল হবে সুস্থ, সুন্দর। →বিস্ময় থেকে সংগৃহীত

2967 views Answered

Related Questions

Next steps