1 Answers
হযরত ইবনে আব্বাস বর্ণনা করেছেন : "রসূল সা. সকল ধারালো দাঁতবিশিষ্ট হিংস্র প্রাণী এবং (ধারালো নখর দ্বারা শিকার ধরতে অভ্যস্ত) সকল প্রাণী (খাওয়া) নিষিদ্ধ করেছেন । " অন্যান্য বহু সাহাবি থেকেও এই বক্তব্যের সকর্থনে হাদিস বর্ণিত হয়েছে। কুরআন ও হাদিসের এই মূলনীতি প্রয়োগ করে হানাফি ফেকাহ শাস্ত্রবিদগণ যেসব জন্তুকে হিংস্র প্রাণী আখ্যায়িত করেছেন ও তা হারাম বলে ফতোয়া দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য জন্তুগুলো হলো : সিংহ, বাঘ, চিতাবাঘ, ভালুক, শিয়াল, বিড়াল, কুকুর, গণ্ডার, বাগডাসা, গুইসাপ, পালিত গাধা । কুকুর ও বিড়ালের হারাম হওয়ার কথা এসেছে। আর খরগোশের হালাল হওয়ার কথা হাদিসেও বলা হয়েছে।
2657 views
Answered