পবিত্র কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা চাই। সূরা হাক্কাহ, আয়াত ৪২-৪৪ এর ব্যাখ্যা দিন কেউ প্লিজ?
3231 views
1 Answers
আয়াতগুলোর মর্মকথা হলো, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে যেসব বিধান অবতীর্ণ করেছেন তার সবি সত্য। এতে সামান্য পরিমাণ সন্দেহের অবকাশ নেই। এগুলো কোনো কবি বা গণকের বক্তব্য নয় যে এতে মিথ্যা বা শংসয়ের অবকাশ থাকবে। বরং এগুলো জগতসমূহের প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ। এ বিষয়টিকে আরো পরিষ্কার করার জন্য আল্লাহ বলেন, যদি মুহাম্মদ কোনো কথা আমার নামে রচনা করে চালাতে চেষ্টা করতো তাহলে আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধমনী। তখন তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারত না। একথাগুলো আল্লাহ বলেছেন, কুরআনের সত্যতা প্রমাণের জন্য।
3231 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy