ভাত খেতে পারিনা বমি বমি ভাব হয়?

আমার সব সময় বমি বমি ভাব হয় আর ভাত খাওয়ার রুচি নেই বললেই চলে খাওয়ার তো ইচ্ছেই হয়না,,,,,আর প্রতিদিন মাথা ব্যাথা করে আমার বয়স অনুযায়ি শরিরের কন্ডিশন অনেক খারাপ আমি অনেক চিকন, সো কিভাবে বেশি খাওয়ার অভ্যাস করতে পারি ও সাস্থ্যের অধিকারী হতে পারি বলবেন প্লিজ
4526 views

3 Answers

মুখের অরুচি ভাব দুর করতে Omidon 10mg এবং Maxpro 20mg খেতে হবে|খাবারের আধা ঘন্টা আগে দিনে দুইবার খেতে হবে|এতে মুখের অরুচি ভাব কমে যাবে|ফলে খাবারের চাহিদা বৃদ্ধি পাবে|নিয়মিত দিনে তিন বেলা খাবারের অভ্যাস গড়ে তুলবেন|আশা করি সুফল লাভ করবেন|চিন্তা ও টেনশন মুক্ত থাকবেন|একারনে অনেক সময় মাথা ব্যথা করতে পারে|তাই চিন্তা ও টেনশন মুক্ত থাকবেন|

4526 views Answered
আমার মনে হচ্ছে আপনি স্টেরয়েড গ্রহণ করেছেন। এটা কিছু মানুষ ভুল করে  সেবন করে রুচি বাড়ানোর উদ্দেশ্যে। তবে গ্রহণ করতে থাকলে, মুখ ফুলে যায়, চামরায় নানান রকম দাগ দেখা দেয়, চুল পড়ে যায়, ডায়বেটিস হয়। একসময় এটা মারাত্মক পর্যায়ে চলে যায়। যখন এটা সেবন করা বন্ধ করা হয় তখন মুখ শুকিয়ে যায়, ওজন কমে যায়, রুচি কমে যায়, খেতে চাইলে বমি বমি ভাব হয় এবং বমিও হয়, মাথা ব্যাথা করে, ঘুম হয়না ইত্যাদি। 

এর থেকে বাচার তেমন সহজ রাস্তা নেই। ভাত, রুটি, কলা ইত্যাদি যদি খেতে না পারেন তা হলে যতটুকু পারেন খান। এবং আপনি দেখুন যে খাবার গুলো খেতে আপনার ইচ্ছে হয় বা খেতে পারেন সেগুলো বেশি খান আস্তে আস্তে এর থেকে মুক্তি মিলবে। ৬ মাস লাগতে পারে। আপনি ভিটামিন যুক্ত খাবার খান, ক্যালসিয়াম যুক্ত খাবার খান বা ক্যাল-ডি খান। তিতা স্বাদ রয়েছে এমন খাবার বেশি খান।

আপনি যদি স্টেরয়েড গ্রহণ না করেও থাকেন তবুও এই নিয়ম মেনে চলুন। তবে সাবধান ফার্মেসি ব্যবসায়ীদের কাছে এর সমাধান খোজতে যাবেন না। তা হলে তারা আপনাকে আবল তাবল ঔষধ দেবে যা সেবন করে আরো বিপদে পড়ে যাবেন। 

সম্ভব হলে ৪০০-৫০০ টাকা ভিজিট দিয়ে হলেও একজন রেজিস্টার্ড মেডিসিন বিষয়ক ডাক্তারের সাথে কথা বলতে পারেন।
4526 views Answered

আপনি বি-৫০ ফোর্ট (B-50 Forte) ক্যাপসুল খেতে পারেন।এতে মুখে রুচি বাড়বে।

4526 views Answered

Related Questions

Next steps