ইংরেজি শব্দের অর্থ ও ছোট প্রশ্নের উত্তর গুলো মনে রাখতে পারি না। এখন কি করব?
1 Answers
আমাদের মস্তিষ্ক বিশেষ পক্রিয়ায় একটি স্মৃতিকে অন্যান্য স্মৃতির সাথে কানেক্ট করে তারপর সেটি মনে রাখার চেষ্টা করে।
আপনি যখন কোনো দলছুট টাইপের কিছু মুখস্থ করেন তখন তা লং টার্ম মেমরিতে সংরক্ষিত হয়না, এর ফলেই সেগুলো ভুলে যাওয়ার প্রবণতা বেশি থাকে।
আপনার ক্ষেত্রে সমস্যাগুলো সমাধান করতে যে কাজটি করতে পারেন তা হলো ইংরেজি শব্দার্থগুলো চর্চায় রাখুন, ধরুন আপনি আজ শিখলেন 'বালিশ' ইংরেজি 'Pillow' এখন এটি শেখার সাথে সাথে মনেমনে চর্চা করুন, অর্থাৎ বাংলায় বালিশ না বলে ফাঁকেফাঁকে একে Pillow বলে চিহ্নিত করুন, এর জন্য কয়েকটি বাক্য গঠন করে সেগুলো মনে মনে আওড়াতে থাকুন। তাহলেই দেখবেন শব্দটি কক্ষনো ভুলবেননা।
ছোটখাটো প্রশ্নের ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করুন, প্রশ্নোত্তর গুলো আপনার ইতোমধ্যে জানা কোনো কিছুর সাথে মিলিয়ে নেয়ার চেষ্টা করুন। প্রশ্নের ধরণ অনুযায়ী সেগুলোকে কোনো বাস্তব অভিজ্ঞতার সাথে তুলনা করে নিলেও মনে রাখা অনেক সহজ হয়।