2 Answers
আপনাকে কে বলেছে ঈসা (আ.) বিয়ে করেনি??? কোরআন বা হাদিসে ঈসা (আ.) এর বৈবাহিক অবস্থা নিয়ে কিছু বলা হয়নি, তার মানে এই নয় যে তিনি বিয়ে করেননি। এটি আমাদের অজানা, তবে সূরা-রাদ এর ৩৮ নাম্বার আয়াতে এ বিষয়ে কিছুটা ইঙ্গিত আছে-
আল্লাহই সর্বাজ্ঞ!
আর আপনার উল্লিখিত "অনেকে" কারা??? আমার জানামতে ইসলামিক ইতিহাসে উল্লেখযোগ্য এমন কেউই নেই যারা সাধ্য, সক্ষমতা ও যথেষ্ট আয়ুষ্কাল থাকার পরও বিয়ে করেননি।
অনেকে কই পেলেন ভাই? আমাদের জানামতে নবিদের মধ্যে মাত্র দুইজন ইসা আলাইহিসসালাম ও ইয়াহইয়া আলাইহিসসালাম বিয়ে করেননি। আর বাকি সব নবিই বিয়ে করেছেন। ইসা আলাইহিসসালাম বিয়ে করার সময়ই পাননি। তাঁকে যুবক অবস্থায়ই আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে। আর ইয়াহইয়া আলাইহিসসালামকে চিরকুমার হিসেবে আল্লাহ নিজে পছন্দ করেছেন। আল্লাহ বলেছেন, سيدا وحصورا ونبيا এটা আল্লাহর বিশেষ হেকমত। যদি সব নবিই বিয়ে করতেন, তাহলে হয়তো অনেকে ভাবত যে, বিয়ে করা সবার জন্য সর্বাবস্থায় ফরজ। তখন বিষয়টা কঠিন হয়ে যেত। তাই আল্লাহ কিছুটা সহজ করেছেন। পরবর্তী আলেম উলামা ও ইমামদের মধ্যে খুব কম মানুষই চিরকুমার থেকেছেন। যাঁরা থেকেছেন, তাঁদের অধিকাংশই ইলমের প্রচার প্রসারে ব্যস্ত থাকায় বিয়ে করার সময় পাননি। যেমন, বিখ্যাত মুহাদ্দিস ইমাম নববি রাহিমাহুল্লাহ। তিনি হাদিসের খেদমতে থাকার কারণে বিয়ে করতে পারেননি। এরকম খুব কম সংখ্যক আল্লাহওয়ালা ছিলেন, যাঁরা ইলম, জিহাদ ইত্যাদি পূণ্য কাজে ব্যস্ত থাকার কারণে বিয়ে করার সময় সুযোগ পাননি। এ ছাড়া বাকি প্রায় সবাইই বিয়ে করেছেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy