1 Answers
ইসলামের পরিপূর্ণ জ্ঞান পাওয়ার চাইতে জরুরী হচ্ছে সঠিক জ্ঞান পাওয়া।সাদা কাপড়ের ময়লা বেশী দেখা যায়।ইসলাম একমাত্র সঠিক ও সেরা জীবন বিধান তাই এর পেছনে ষড়যন্ত্রেরও অভাব নেই।
বর্তমান সময়টা ক্বেয়ামতের আগের সেই সময়টা চলছে যা নবী (সঃ) এর ভবিষ্যৎবানী থেকে বোঝা যায়।শেষ যুগে একটা ইসলামকে ঘিরে ৭২ বা ৭৩ টা দল তৈরী হবে যারা সবাই ইসলামের পক্ষে বা সঠিক বলে বিশ্বাস পোষণ করবে, তখন সাহাবারা জিজ্ঞেস করেছিলেন, তাহলে কি করে বোঝা যাবে যে কোন দলটা সঠিক? জবাবে আল্লাহর নবী (সং) বলেছিলেন, “যেই ব্যক্তি বা দলের কাজ শুধু আল্লাহর নবীর কথা ও কাজ এবং কুরআনের সাথে মিলে যাবে সেই সঠিক থাকবে। যেমন এখন অনেকে মাযার পূযারী, তারা এটাকে ইবাদতই মনে করে কিন্তু কোরআন অনুযায়ী এটা কুফুরী।
যাইহোক, অনলাইন বা অফলাইন দুলাইনেই ইসলামের সঠিক জ্ঞানের পাশাপাশি খারাব চরিত্রের মানুষেদের ষড়যন্ত্রও আছে, আবার ভালও আছে।চেষ্টা করবেন আশ পাশের কোন সঠিক জ্ঞান সর্ম্পন্ন আলেমের পরামর্শ নিতে, তার জন্য বড় বড় কাওমী মাদ্রাসার মুফতী মুহাদ্দীস গন অন্যতম।তবে টাকার গোলাম এমন আলেম থেকে বেঁচে থাকবেন। ভাল ও আসল ইসলামী শিক্ষিত লেখকের বই পড়বেন যেমন, আশরাফ অালী থানুভী, তকী উসমানী, ফরায়েজী জুলফিকার, ইমাম গাযযালী, ইত্যাদী। যদি দেখেন ইসলামী বই কিন্তু লেখক ডিগ্রী পাশের কেও একটু সচেতন হবেন।ভাল বক্তার ওয়াজ নাসীহত শুনবেন ভন্ড বা পীর গোছের লোকেদের থেকে বিরত থাকবেন। প্রাথমিক পর্যায়ে ড. যাকির নায়েকের লেকচারগুলোও শুনতে পারেন। সাথে সাথে চ্যানেলের টাকা দিয়ে পোষা কবুতর মার্কা আলেমদের বুলি থেকে সাবধান থাকবেন।
সবশেষে অনলাইনের কিছু ঠিকানা দেব, যেখানথেকে সত্যিকারের ইসলামী জ্ঞান সহ বিভিন্ন ওয়াজ নাসীহতের অডিও ভিডিও ডাইনলোডও করতে পারবেন।
ইসলামী সঠিক জ্ঞান বিষয়ক লেখা পেতে i-onlinemedia.net ও Quraneralo.com ইসলামী ফাইল ডাউনলোড করতে banglakitab.com (এই দুৃটি সাইটথেকেও আপনি অনেক সাইটের লিংক পেয়ে যাবেন)
সবশেষে ইসলাম জ্ঞান অর্জনকারী ব্যক্তির দুইটি সম্মান বিষয়ে হাদীসের কথা আপনাকে জানাচ্ছি, হাদীসের ভাষ্য মতে যখন কেও দ্বীন অর্জনে বের হয় আল্লাহ তায়ালা তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন।আরেকটি হলো ইসলামী ছাত্রের পায়ের নীচে ফেরশতারা নূরের পর্দা বিছিয়ে দেন।আল্লাহ আপনার নেক প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy