1 Answers

হারাম উপায়ে উপার্জন করলে সেই টাকার মালিক হওয়া যায় না। বরং তা তার মূল মালিকেরই রয়ে যায়। প্রশ্নোক্ত ক্ষেত্রেও আপনার বন্ধু জুয়া খেলে উপার্জিত টাকার মালিক হয়নি। চুরি যেমন হারাম, জুয়াও তেমনি কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা হারাম করা হয়েছে। এর দ্বারা উপার্জিত টাকার মালিক হওয়া যায় না। প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার বন্ধু কেমন যেন চুরি করে সেই টাকা আপনাদেরকে দিয়ে দিল। তাই এই টাকা আপনাদের জন্য নেওয়া জায়েজ হবে না, তারও ঋণ পরিশোধ হবে না। এমতাবস্থায় আপনি যেহেতু জানেন, তাই আপনার উচিত, তার টাকা ফিরিয়ে দেওয়া। আর তাকে বোঝানো যে, এই টাকার মালিক সে নয়। তাই যাদের কাছ থেকে টাকা জিতেছে, তাদেরকে সেই টাকা ফিরিয়ে দিতে হবে। আর যারা না জেনে নিয়েছে, একজন মুসলমান ভাই হিসেবে আপনার উচিত, তাদেরকেও বিষয়টা অবগত করা এবং টাকা ফেরত দিতে বলা। এরপর আপনার বন্ধুর যদি সামর্থ্য থাকে, তাহলে হালাল উপায়ে উপার্জিত টাকা থেকে আপনাদের ঋণ পরিশোধ করবে। কিংবা আপনারা ধনী হলে তাকে মাফও করে দিতে পারেন। [বিস্তারিত জানতে মুফতি কামাল উদ্দিন রাশেদী সাহেবের 'মালে হারাম' কিতাবটি পড়তে পারেন।]

3241 views Answered

Related Questions

আমার জিএফ এর সাথে আমার ২.৫ বছরের রিলেশন।আমার বয়স ২১ বছর আর জিএফ এর বয়স ১৮ বছর।আমার জিএফ আমাকে ছাড়াও কিছুদিন অন্য একটা ছেলের সাথে ফোনে কথা বলতো।আমি জানতে পারলে কোরান শপথ করে বলেছে, সে তার সাথে এমনি কথা বলছে।তাকে ভালবাসে না, ভালবাসে শুধু আমাকে। আর (কোরান শপথ) করে বলেছে এমন ভুল আর কোনদিন হবেনা আর সে শুধু আমাকে চাই ।২-৩ দিন অনেক কান্নাকাটি করছে আর আমার কাছে মাফ চেয়েছে।,আর সেই ছেলেটার সামনে আমার জিএফ বলেছে যে সে শুধু আমাকে ভালবাসে, আর তার সাথে এমনি কথা বলেছে।এখন কথা হলো মেয়েটা কি আমাকে সত্যই ভালোবাসে। জানাটা প্রয়োজন, কারণ মেয়েটা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে বিয়ে করার জন্য।?
3 Answers 3152 Views

Next steps