বুদ্ধি খাটিয়ে উত্তর দিন?
- একটি লোক দোকানে গেল
- দোকানে গিয়ে ২০০ টাকার বাজার করল।
- দোকানদারকে সে ১০০০ টাকার একটি নোট দিল।
- দোকানদারের কাছে খুচরো না থাকায় অন্য লোক থেকে খুচরো আনলো।
- এবার ক্রেতাকে তার পাওনা দিয়ে বিদায় করে দিল।
- দোকানদার যার কাজ থেকে খুচরা আনলো সে বললো, ভাই আপনার টাকাটি জাল
- দোকানদার টাকাটি ফেরত নিল
- দোকানদারের কত টাকা ক্ষতি হলো?
4 Answers
ক্রেতা দোকানদারকে ১০০০ টাকার একটি
নোট দিল খুচরা না থাকায় দোকানদার
অন্যলোক থেকে খুচরা করে আনলো এবং
ক্রেতা চলে যাওয়ার পর দোকানদারকে যিনি
টাকা খুচরা করে দিয়েয়েছিল সে এসে বললো
টাকাটি জাল/নকল।
যেহেতু দোকানদার খুচরা করার কাজ করেছে
তাই লোকশান ও তার দিতে হবে।
এখন যদি দোকানদার সেই ক্রেতাকে খুঁজে
না পায় বা তাকে নোটটি ফেরত না দিতে পারে
তাহলে তার লোকসান বা ক্ষতি হবে....
১০০০ + ৮০০ = ১৮০০ টাকা।
কারন দোকানদার খুচরা করে অবশ্যই তার
পাওয়া ২০০ টাকা রেখে বাকী টাকা ফেরত দিবে।
তিনি যে টাকা ফেরত দিয়েছেন তা অবশ্যই আসল
যা তিনি ফেরত পাবেন না আর ১০০০ টাকার নোটটি
চেঞ্জ না করতে পারলে নোটটিও লোকশানের অন্তর্ভুক্ত।
এখন তার ক্ষতি হবে ক্রেতাকে ১০০০ হতে
২০০ টাকা রেখে যে ৮০০ টাকা ফেরত দিয়েছিল
সেই টাকা + নকল নোটটি।
তাহলে দোকানদারের ক্ষতি হবে ১৮০০ টাকা
আর তার বিক্রিত মালামাল।।
বিক্রেতার টোটাল ক্ষতি ২০০০ টাকা... কারনটা বুঝিয়ে বলি.....
বাজার গেল ২০০ টাকা.. ১০০০ টাকার বাকি টাকা ফেরত বাবদ ৮০০ টাকা এবং জাল টাকার বাবদ ১০০০ টাকা টোটাল ২০০০ টাকা
দোকানদারের মোট ক্ষতি হবে ১০০০ টাকা।
ধাঁধায়, লোকটা দোকানদারের কাছ থেকে ২০০ টাকার খরচ নিয়ে দোকানদারকে এক হাজার টাকার একটা জাল নোট দেয়। দোকানদারের কাছে খুচরা না থাকায় সে পাসের দোকান থেকে খুচরা এনে লোকটিকে ৮০০ টাকা ফেরত দেয় এবং নিজে দু'শ টাকা রাখে। কিছুক্ষন পর নোটটি জাল বুঝা গেলে দোকানদার ক্ষতির সম্মুখিন হন। এখন প্রশ্ন হচ্ছে কত টাকা ক্ষতি হয়েছে?
দোকানদার যখন অন্য দোকানদারের কাছ থেকে জাল নোটটি ফেরত নিবেন তখন তাকে দিতে হবে ১০০০ টাকা। কারণ তার কাছ থেকে সে এক হাজার টাকার খুচরা নিয়েছে।
এখন সেই ১০০০ টাকা ফেরত দিতে হলে , দোকানদার নিজে যে ২০০ টাকা রেখেছে তা+ তার ক্যাশ থেকে ৮০০ টাকা = ১০০০ টাকা দিতে হবে।
এতে দোকানদারের ক্ষতি হবে তার খরচের ২০০ টাকা + ক্যাশের ৮০০ টাকা = ১০০০ টাকা।
উদাহরণ: মনে করুন আমি এবং আপনি দু'জনে ব্যাংক যাচ্ছি। হঠাৎ রাস্তায় আমার ২০০ টাকার খুবই প্রয়োজন হল। এবং আমি আপনার কাছে ২০০ টাকা ধার চাইলাম। আমি বাড়ি থেকে আসার সময় টাকা আনতে ভুলে গেছি এটা শুনে এবং আমি টাকা তুলার জন্য ব্যাংক যাচ্চি শুনে, আপনি আপনার কাছে টাকা না থাকায় আপনার বন্ধুর কাছ থেকে ১০০০ টাকা নিয়ে আমাকে ২০০ টাকা দিলেন এবং বাকি ৮০০ টাকা আপনার পকেটেই রাখলেন। কিছুক্ষন পর আমি আপনার কাছ থেকে সেই ৮০০ টাকাও নিলাম।
এখন আপনি আমার কাছে পাবেন ২০০+৮০০=১০০০ টাকা। এবং আপনার বন্ধু আপনার কাছে পাবে ১০০০ টাকা।
ব্যাংক থেকে টাকা তুলে আমি আপনার পাওনা টাকা শোধ করতে গিয়ে আপবাকে একটা জাল ১০০০ টাকার নোট দিয়ে বিদায় হলাম। এবং
আপনি নোটটা না দেখেই পকেটে রাখলেন। কিছুক্ষণ পর আপনি আপনার বন্ধুর ধারকৃত টাকা শোধ করতে গিয়ে দেখেন, আমি আপনাকে যে নোটটি দিয়েছি সেটা জাল। তখন আপনি বিষন্ন মনে নিজের পকেট থেকে ১০০০ টাকার একটা ভাল নোট নিজের বন্ধুকে দিয়ে দেন।
সেক্ষেত্রে আপনার ক্ষতি কত হবে?
নিশ্চই ১০০০ টাকা। কারণ আপনার কাছেতো আমাকে দেয়ার মত কোন টাকাই ছিল না। আপনি "আপনার বন্ধুর কাছ থেকে যত টাকা নিয়েছেন এবং আমাকে দিয়েছেন" সেটাই আপনার ক্ষতি।।।
ঠিক তেমনি দোকানদার লোকটাকে যত টাকা দিয়েছে, ঠিক তত টাকাই দোকানদারের ক্ষতি হয়েছে।
যেহেতু দোকানদার লোকটিকে ২০০ টাকার খরচ + ৮০০ টাকা = ১০০ টাকা দিয়েছে, সেহেতু দোকানদারের মোট ১০০০ টাকা-ই ক্ষতি হয়েছে।